এক্সপ্লোর

Microsoft Layoff: এই টেক জায়ান্ট সংস্থায় আবারও বড় ছাঁটাই, ৭ হাজার কর্মী কাজ হারাতে পারেন এবার

Layoff News: সংবাদসূত্রে জানা গিয়েছে পারফরম্যান্সজনিত কোনও কারণে কর্মী ছাঁটাই করা হচ্ছে না। সমস্ত বিভাগে, সমস্ত স্তরে, এবং বেশিরভাগ দেশেই এই কর্মী ছাঁটাই করা হবে বলে জানা গিয়েছে।

Layoff News: বিশ্বজুড়ে মোট কর্মীসংখ্যার ৩ শতাংশ কমাতে চাইছে এবার টেক জায়ান্ট মাইক্রোসফট সংস্থা। অর্থাৎ ৬৮০০ কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা করছে সংস্থা। বিরাট মাপের আভ্যন্তরীণ পুনর্গঠন চলছে সংস্থা জুড়ে। জুন মাসের (Microsoft Layoff) আগে পর্যন্ত এই মাইক্রোসফট সংখ্যায় সারা বিশ্বজুড়ে মোট কর্মীর সংখ্যা রয়েছে ২ লক্ষ ২৮ হাজার। এর আগে ২০২৩ সালে বড় মাপের ছাঁটাই করেছিল মাইক্রোসফট। একসঙ্গে ১০ হাজার কর্মীকে বহিষ্কার করা হয়েছিল। তারপরে এবার দ্বিতীয়বার এত বড় মাপের ছাঁটাই করতে চলেছে টেক জায়ান্ট মাইক্রোসফট।

সংবাদসূত্রে জানা গিয়েছে পারফরম্যান্সজনিত কোনও কারণে কর্মী ছাঁটাই করা হচ্ছে না। মাইক্রোসফটের এক মুখপাত্র জানিয়েছেন যে এই ছাঁটাই প্রক্রিয়া (Microsoft Layoff) আসলে সংস্থার আভ্যন্তরীণ পুনর্গঠনের একটি অংশ। তিনি জানিয়েছেন যে 'একটি গতিশীল বাজারে সাফল্যের জন্য সংস্থাকে সবথেকে ভাল অবস্থায় রাখার জন্য আমরা প্রয়োজনীয় সাংগাঠনিক পরিবর্তনগুলি বাস্তুবায়িত করে চলেছি।'

সমস্ত বিভাগে, সমস্ত স্তরে, এবং বেশিরভাগ দেশেই এই কর্মী ছাঁটাই করা হবে বলে জানা গিয়েছে। তবে মাইক্রোসফট স্পষ্ট করে জানায়নি যে কোন কোন পদের কর্মীদের ছাঁটাই করা হবে। কিন্তু সংস্থার তরফে কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড প্রযুক্তি এবং ক্রমবর্ধমান গ্রাহক চাহিদার কারণে দ্রুত পরিবর্তনশীল প্রতিযোগিতামূলক থকার প্রয়োজনীয়তার উপরে জোর দেওয়া হয়েছে।

মাইক্রোসফটের এই ছাঁটাইয়ের ঘোষণাটি প্রযুক্তি খাতের একটি বৃহত্তর প্রবণতা অনুসরণ করে। গত সপ্তাহেই সাইবার নিরাপত্তা সংস্থা ক্রাউডস্ট্রাইক জানিয়েছে যে তারা তাদের কর্মীসংখ্যা ৫ শতাংশ কমাবে। ফলে বোঝাই যাচ্ছে কীভাবে লাভজনক প্রযুক্তি সংস্থাগুলিও বাজারের পরিবর্তনশীলতার সঙ্গে সঙ্গে তাদের কর্মীসংখ্যা পুনর্বিন্যাস করছে।

তবে কর্মী ছাঁটাইয়ের প্রসঙ্গ বাদ দিলে মাইক্রোসফটের (Microsoft Layoff) অর্থনৈতিক অবস্থা বেশ সচ্ছল, শেষ ত্রৈমাসিকে মাইক্রোসফটের নেট আয় হয়েছে ২৫.৮ বিলিয়ন ডলার। বিশেষজ্ঞদের ধারণার সীমা পেরিয়ে গিয়েছে এই টেক জায়ান্ট। তবে এই পুনর্গঠন অপারেশন স্ট্রিমলাইন করা এবং পরিচালনার স্তরকে আরও সুসংহত করার জন্যই করা হচ্ছে। 

সূত্র অনুসারে ২০২৫ সালের প্রথম ৫ মাসের মধ্যেই বিশ্বজুড়ে মোট ১২৬টি টেক সংস্থা থেকে প্রায় ৫৩,১০০ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। শুধু আমেরিকা নয়, ইউরোপ এবং আরো বেশ কিছু দেশে এই ছাঁটাই চলেছে। এই বছরের শুরুতেই ইনটেল চিপ নির্মাতা সংস্থা ১৫ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। পরে আরও ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে ইনটেল।  

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget