এক্সপ্লোর

Mobile Number Port: জুলাই থেকেই বদলে যাবে সিমকার্ডের এই নিয়ম, কী করতে হবে ?

TRAI Guideline: TRAI মোবাইল নম্বর সংক্রান্ত নিয়মে যে বদল এনেছে তা মূলত মোবাইল নম্বর পোর্ট করে অপরাধমূলক কর্মকাণ্ড কমানোর জন্য। সিম সোয়্যাপ বা সিম রিপ্লেসমেন্টের নিয়মে এসেছে বদল।

TRAI Guideline: আগামী জুলাই মাস থেকেই বদলে যাবে মোবাইল নম্বর (TRAI) সংক্রান্ত বেশ কিছু নিয়ম। জালিয়াতির সংখ্যা এবং এমন অনভিপ্রেত ঘটনা কমিয়ে আনতে সরকার টেলিকম সংক্রান্ত নিয়ম কানুনে বেশ কিছু বদল (SIM Card Rule) আনতে চলেছে। কিছু ক্ষেত্রে নিয়ম আরও কড়া হচ্ছে। আগামী ১ জুলাই থেকেই এই বদলে যাওয়া নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে।

১৪ মার্চ জারি হয়েছিল নিয়ম

এই প্রেক্ষিতে তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে একটি অফিসিয়াল স্টেটমেন্টে শুক্রবার জানিয়েছে টেলিকমিউনিকেশন মোবাইল নম্বর পোর্টেবিলিটি রেগুলেশন ২০০৪-এ কিছু সংশোধন আনা হয়েছে, এটা ৯ম সংশোধন। আগামী ১ জুলাই সোমবার থেকেই এই নিয়ম কার্যকর হবে। ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ওরফে TRAI বিগত ১৪ মার্চ ২০২৪ তারিখে এই নিয়ে একটি কড়া নিয়ম জারি করেছিল। এবার সেই নিয়ম কার্যকর হতে চলেছে।

এই বছর জানুয়ারি মাসেও কিছু নিয়মে বদল এনেছিল TRAI। বলা হয়েছিল, গ্রাহককে মেসেজ পাঠানোর আগে গ্রাহকের থেকে অনুমতি নিতে হবে টেলিকম সংস্থাকে। সেই নিয়ম কার্যকর হয়ে গিয়েছে। TRAi এর সঙ্গে আরও একটি নিয়ম জারি করে জানিয়েছে যে, সিম সোয়্যাপের মেয়াদ শেষ হওয়ার আগে সাত দিনের মধ্যে টেলিকম অপারেটর (SIM Card Rule) একটি আট সংখ্যার ইউপিসি কোড পাঠাবে গ্রাহকে যা হল Unique Porting Code। মোবাইল নম্বর পোর্ট করার জন্য এটিই প্রথম ধাপ। এই পদ্ধতিতে গ্রাহকেরা টেলিকম অপারেটরকে মেসেজ করে সেই ৮ সংখ্যার ইউপিসি কোড পান।

ইউনিক পোর্টিং কোডে নতুন নিয়ম

মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে TRAI মোবাইল নম্বর সংক্রান্ত নিয়মে যে বদল এনেছে তা মূলত মোবাইল নম্বর পোর্ট করে অপরাধমূলক কর্মকাণ্ড কমানোর জন্য। সিম সোয়্যাপ বা সিম রিপ্লেসমেন্টের নিয়মে এসেছে বদল। এই নতুন সংশোধিত আইনে একটা নতুন প্রভিশন যোগ করা হয়েছে যা কিনা ইউনিক পোর্টিং কোড সংক্রান্ত। মোবাইল নম্বর পোর্টিংয়ের ক্ষেত্রে যা কাজে লাগে।

এই ধরনের আবেদন খারিজ হবে

মন্ত্রক জানিয়েছে, এই নতুন আইনে ইউনিক পোর্টিং কোড বদলানোর জন্য কোনও আবেদন জমা পড়লে তা খারিজ হয়ে যাবে। সিম সোয়্যাপ করা বা সিম রিপ্লেস করার ৭ দিনের মধ্যেই যদি কেউ এই ইউনিক পোর্টিং কোডের আবেদন করেন, তাহলে সেই আবেদন খারিজ হয়ে যাবে। ফলে কমপক্ষে ৭ দিন পরেই মোবাইল নম্বর পোর্টিংয়ের আবেদন করা যাবে।

আরও পড়ুন: Vodafone Idea Price Hike: জিও-এয়ারটেলের পর দাম বাড়ছে ভোডাফোন প্ল্যানের, আপনার প্ল্যানের কত খরচ পড়বে ?

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget