এক্সপ্লোর

Motorola Smartphone: মোটো জি২৪ পাওয়ার ফোন লঞ্চ হতে চলেছে ভারতে, নজর কেড়ে নেবে কোন কোন ফিচার?

Moto G24: লঞ্চের পর মোটো জি২৪ পাওয়ার ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। মোটো 'জি' সিরিজের এই ফোন লঞ্চ হতে চলেছে ৩০ জানুয়ারি। 

Motorola Smartphone: মোটোরোলা সংস্থার নতুন স্মার্টফোন ভারতে লঞ্চ হতে চলেছে। এবার আসতে চলেছে মোটো 'জি' সিরিজের (Motorla G Series Smartphone) ফোন মোটো জি২৪ পাওয়ার (Moto G24 Power)। গ্লেসিয়ার ব্লু এবং ইঙ্ক ব্লু- এই দুই শেডে লঞ্চ হতে চলেছে মোটো জি২৪ পাওয়ার ফোন। শোনা যাচ্ছে, একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর, ৬০০০ এমএএইচ ব্যাটারি। লঞ্চের পর মোটো জি২৪ পাওয়ার ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। মোটো 'জি' সিরিজের এই ফোন লঞ্চ হতে চলেছে ৩০ জানুয়ারি। 

মোটোরোলা সংস্থা তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে জানিয়েছে যে মোটো জি২৪ পাওয়ার ফোন ৩০ জানুয়ারি লঞ্চ হতে চলেছে। ফ্লিপকার্ট ছাড়াও মোটোরোলা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। মোটো জি২৪ পাওয়ার ফোনে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে। এই ফোনের প্রসেসরের সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত থাকতে পারে বলে শোনা গিয়েছে। 

মোটো জি২৪ পাওয়ার ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। এই ক্যামেরা সেনসরে Quad Pixel প্রযুক্তি যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটারও থাকার কথা রয়েছে এই ফোনে। মোটোরোলা 'জি' সিরিজের এই ফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। মোটো জি২৪ পাওয়ার ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে এই ফোনে। ভারতে মোটো জি২৪ পাওয়ার ফোনের দাম ১০ হাজার টাকার আশপাশে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। 

এইচএমডি সংস্থার নতুন ফোন

ভারতে মোবাইল ফোনের সংস্থা হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল নোকিয়া (Nokia)। তবে সেই সংস্থার ফোন এখন আর সেভাবে ব্যবসা করতেই পারছে না। সম্প্রতি জানা গিয়েছে, নোকিয়া ব্র্যান্ডের পিছনে থাকা মূল সংস্থা এইচএমডি গ্লোবাল (HMD Global) তাদের নিজস্ব এইচএমডি ব্র্যান্ডে স্মার্টফোন (Smartphone) লঞ্চ করতে চলেছে। চলতি বছরের প্রথম অর্ধে এইচএমডি ব্র্যান্ডের এই ফোন লঞ্চের পরিকল্পনা রয়েছে সংস্থা। গতবছর অক্টোবর মাসে একথা নিশ্চিত ভাবে জানিয়েছিলেন এইচএমডি গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট এবং APAC রবি কুমার। তিনি এও জানিয়েছিলেন যে এইচএমডি ব্র্যান্ডের স্মার্টফোন ভারতেও লঞ্চ হবে। তবে কোন ফোন লঞ্চ হবে, কেমন হবে তার ডিজাইন, দাম-ফিচার কোনও কিছু সম্পর্কেই তথ্য প্রকাশ করেনি সংস্থা। 

আরও পড়ুন- ইনফিনিক্স স্মার্ট ৮ প্রো লঞ্চ হয়েছে ভারতে, কী কী ফিচার রয়েছে এই ফোনে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget