এক্সপ্লোর

Moto G34 5G: ভারতে মোটো জি৩৪ ৫জি ফোনের বিক্রি শুরু, দাম কত? কী কী ছাড় রয়েছে? কোথা থেকে কিনবেন?

Motorola Smartphones: মোটো জি৩৪ ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। এছাড়াও রয়েছে এলইডি ফ্ল্যাশ।

Moto G34 5G: মোটোরোলা 'জি' সিরিজের (Motorola G Series) নতুন ফোন মোটো জি৩৪ ৫জি  (MOto G34 5G) কিছুদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে। আজ সেই ফোনের বিক্রি শুরু হবে। যদি আপনি মোটোরোলার এই ফোন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে একনজরে দেখে নিন ফোনের দাম এবং বিভিন্ন অফার। মোটো জি৩৪ ৫জি ফোনে রয়েছে ভেগান লেদার ফিনিশের রেয়ার প্যানেল। হাই রিফ্রেশ রেটের ঝাঁ-চকচকে ডিসপ্লে, একটি স্ন্যাপড্রাগন প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সফটওয়ারের সাপোর্ট। 

ভারতে মোটো জি৩৪ ৫জি ফোনের দাম কত, কী কী রঙে কেনা যাবে, কোথা থেকে কিনতে পারবেন, কী কী সুবিধা রয়েছে

ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। মোটো জি৩৪ ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ফোনের দাম ১০,৯৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১১,৯৯৯ টাকা। এক্সচেঞ্জ অফারে অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে নতুন ফোন কেনার ক্ষেত্রে ১০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। তার ফলে ফোনের বেস মডেলের দাম কমে হবে ৯৯৯৯ টাকা। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে কিংবা ইএমআই অপশনে এই ফোন কিনলে ক্রেতারা ব্যাঙ্ক অফারের সুবিধাও পাবেন। চারকোল ব্ল্যাক, ওশান গ্রিন, আইস ব্লু- এই তিনটি রঙে মোটো জি৩৪ ৫জি ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। 

মোটো জি৩৪ ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪- র সাহায্যে। অ্যান্ড্রয়েড ১৫- র আপগ্রেড পাবেন ইউজাররা। এছাড়াও তিন বছরের জন্য সিকিউরিটি ফিচারেরও আপডেট পাওয়া যাবে। 
  • এই ফোনে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে রয়েছে Panda Glass প্রোটেকশন। এছাড়াও এই ফোনে রয়েছে অক্টা-কোর প্রসেসর। এই ফোনের র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে বাড়িয়ে ১৬ জিবি পর্যন্ত করা সম্ভব। 
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। এছাড়াও রয়েছে এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 
  • এই ফোনের ১২৮ জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজের পরিমাণও মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাইরে ১ টিবি পর্যন্ত করা সম্ভব। মোটো জি৩৪ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২০ ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট রয়েছে। 
  • এই ফোনে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১- এর সাপোর্ট রয়েছে। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় সহজে নষ্ট হবে না। 

আরও পড়ুন- রিয়েলমি নোট সিরিজ লঞ্চ হতে চলেছে, কোন ফোন লঞ্চ হতে পারে এর আওতায়, ফাঁস নতুন ছবি

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget