এক্সপ্লোর

Motorola Edge 30 Ultra: মোটো এজ ৩০ আলট্রা ফোনের ১২ জিবি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে ভারতে, দাম কত?

Motorola Smartphone: মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোনের মূল আকর্ষণ ২০০ মেগাপিক্সেলের রেয়ার কামেরা সেনসর। ভারতের পাশাপাশি বিশ্বেও এটিই প্রথম ফোন যেখানে ২০০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে।

Motorola Smartphone: মোটোরোলা (Motorola) কর্তৃপক্ষ তাদের মোটো এজ ৩০ আলট্রা (Moto Edge 30 Ultra) ফোনের ১২ জিবি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে ভারতে। লেনোভো (Lenovo) অধিকৃত সংস্থা মোটোরোলা ভারতে তাদের এজ ৩০ সিরিজের (Motorola Edge Series) বিস্তার করতে চেয়েছে। এই স্মার্টফোন সিরিজের মধ্যেই লঞ্চ হয়েছিল মোটোরোলা এজ ৩০ আলট্রা এবং মোটোরোলা এজ ৩০ ফিউশন। এই দুই স্মার্টফোনেই রয়েছে কার্ভড ডিসপ্লে। তবে মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোনের মূল আকর্ষণ ২০০ মেগাপিক্সেলের রেয়ার কামেরা সেনসর। ভারতের পাশাপাশি বিশ্বেও এটিই প্রথম ফোন যেখানে ২০০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এর আগে শুধুমাত্র ৮ জিবি কনফিগারেশনে লঞ্চ হয়েছিল এই ফোন। এবার মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোন লঞ্চ হয়েছে ১২ জিবি র‍্যাম কনফিগারেশনে।

ওপ্পো এ১৭কে 

ভারতে ওপ্পো এ১৭কে ফোন লঞ্চ হয়েছে সম্প্রতি। নেভি ব্লু এবং সোনালি রঙে পাওয়া যাচ্ছে এই ফোন। ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা। ওপ্পো-র এই স্মার্টফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। রিয়েলমি সি৩৫, রেডমি এ১ প্লাস, মোটো ই৩২- এইসব ফোনের সঙ্গে জোরদার প্রতিযোগিতায় নামবে ওপ্পো এ১৭কে ফোন।

মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোনের দাম এবং উপলব্ধতা

মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৬,৯৯৯ টাকা। আসল দাম অবশ্য ৬৪,৯৯৯ টাকা। তবে ছাড় দিয়ে (এসবিআই ব্যাঙ্ক অফার) এই ফোনের দাম হয়েছে ৫৬,৯৯৯ টাকা। অন্যদিকে মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯৯৯ টাকা। তবে বিভিন্ন ছাড় যুক্ত হওয়ার পর এই ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে বেশ কিছুটা কম দামে।

মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে একটি ৬.৬৭ ইঞ্চির কার্ভড pOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই ডিসপ্লেতে রয়েছে HDR10+ সাপোর্ট। তার উপর নিরাপত্তার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন। অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্স- এর সাহায্যে পরিচালিত হবে মোটোরোলা জ ৩০ আলট্রা ফোন।
  • এই ফোনে রয়েছে ৪৬১০ এমএএইচ ব্যাটারি এবং ১২৫ ওয়াটের ওয়্যারড চার্জিং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। ১০ ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচারও রয়েছে এই ফোনে।
  • মোটো এজ ৩০ আলট্রা ফোনে রয়েছে ২০০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর। অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট রয়েছে এই ক্যামেরা সেনসরে। এছাড়াও রয়েছে ১২ মেগাপিক্সেল এবং ৫০ মেগাপিক্সেলের আরও দু’টি ক্যামেরা সেনসর। ৬০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও রয়েছে এই ফোনের ডিসপ্লের উপর। প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসরে ৮কে এবং ফ্রন্ট ক্যামেরা সেনসরে ৪কে ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট রয়েছে। 

আরও পড়ুন- ফের শুরু ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল, দাম কমেছে নাথিং ফোন ১ ও আইফোন ১১- র

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda
Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget