এক্সপ্লোর

Nothing Ear Open: নতুন ধরনের ডিজাইনে ভারতে হাজির নাথিং- এর নয়া ইয়ারফোন, মাত্র ১০ মিনিটের চার্জেই চলবে ২ ঘণ্টা

Nothing Earphone: শুধুমাত্র সাদা রঙে লঞ্চ হয়েছে নাথিং ইয়ার ওপেন - এই ইয়ারফোন। কবে থেকে বিক্রি শুরু হবে এবং কোথা থেকে কেনা যাবে তা এখনও জানায়নি সংস্থা। নাথিং ইন্ডিয়া ওয়েবসাইটে নাম দেখা গিয়েছে।

Nothing Ear Open: নাথিং ইয়ার ওপেন (Nothing Ear Open) লঞ্চ হয়েছে ভারতে। এই প্রথম ওপেন স্টাইলের ওয়্যারলেস হেডসেট (Open Style Wireless Headset) লঞ্চ করল নাথিং সংস্থা। এই ইয়ারফোনেও রয়েছে নাথিংয়ের বিশেষ ট্রান্সপারেন্ট (Transparent Design) বা স্বচ্ছ ডিজাইন। ১৪.২ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার রয়েছে নাথিং ইয়ার ওপেন - এই ইয়ারফোনে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস অর্থাৎ জল এবং ধুলোয় সহজে নষ্ট হবে না নাথিং সংস্থার নতুন ইয়ারফোন। এই ডিভাইসে রয়েছে এআই যুক্ত ক্লিয়ার ভয়েস টেকনোলজি সাপোর্ট। এর মাধ্যমে ফোনকলে কথা বলার সময় তার গুণমান ভাল হবে। একবার পুরো চার্জ দিলে ৩০ ঘণ্টা পর্যন্ত চালু থাকবে নাথিং ইয়ার ওপেন - এই ইয়ারফোন। 

ভারতে নাথিং ইয়ার ওপেন ইয়ারফোনের দাম কত 

১৭,৯৯৯ টাকায় এই ইয়ারফোন কেনা যাবে। শুধুমাত্র সাদা রঙে লঞ্চ হয়েছে নাথিং ইয়ার ওপেন - এই ইয়ারফোন। কবে থেকে বিক্রি শুরু হবে এবং কোথা থেকে কেনা যাবে তা এখনও জানায়নি সংস্থা। নাথিং ইন্ডিয়া ওয়েবসাইটে যদিও এই ইয়ারফোনের নাম দেখা গিয়েছে। নাথিং সংস্থার অন্যান্য ওয়্যারলেস হেডফোনের মতো নতুন নাথিং ইয়ার ওপেন মডেলেও রয়েছে আংশিক ট্রান্সপারেন্ট ডিজাইন। ইয়ারফোন 'স্টেম' অংশে এই স্বচ্ছ ডিজাইন দেখা যাবে। এই ইয়ারফোনে একটি ওপেন ডিজাইন রয়েছে এবং তার সঙ্গে রয়েছে একটি কার্ভড ব্যান্ড যা ইউজারের কানের পিছনের অংশ দিয়ে আটকে থাকবে। 

নাথিং ইয়ার ওপেন - এই ইয়ারফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে 

  • এই ওয়্যারলেস হেডফোনে সুইফট পেয়ার এবং গুগল ফাস্ট পেয়ার সাপোর্ট রয়েছে। একসঙ্গে দুটো ডিভাইসে সংযুক্ত করা যাবে নাথিং সংস্থার এই ইয়ারফোন। ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি রয়েছে নাথিং ইয়ার ওপেন - এই ইয়ারফোনে। 
  • নাথিং সংস্থার নতুন ইয়ারফোনে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন সাপোর্ট নেই। অন্যদিকে জানা গিয়েছে, এই ইয়ারফোনে ১২০এমএস- এর কম ল্যাটেন্সি রেট রয়েছে। 
  • সাধারণ ইয়ারবাডসের তুলনায় এই ইয়ারফোন দেখতে অনেকটাই আলাদা। দুটো ইয়ারফোনের প্রতিটিতে ৬৪ এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়াও চার্জিং কেসে রয়েছে ৬৩৫ এমএএইচ ব্যাটারি। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে এই ইয়ারফোনে চার্জ দেওয়া যাবে। 
  • চার্জিং কেস ছাড়া নাথিং সংস্থারেই নতুন ইয়ারবাডসে একটা প্রায় ৬ ঘণ্টা ভয়েস কলিং করা যাবে এবং প্রায় ৮ ঘণ্টা নাগাড়ে গান শোনা যাবে। 
  • অন্যদিকে চার্জিং কেস সমেত এবং পুরো চার্জ থাকলে এই ইয়ারফোনে প্রায় ৩০ ঘণ্টা গান শোনা যাবে এবং প্রায় ২৪ ঘণ্টা কথা বলা যাবে। 
  • মাত্র ১০ মিনিট চার্জ দিলেই এই ইয়ারফোন প্রায় ২ ঘণ্টা চালু থাকবে। 

আরও পড়ুন- আইওএস নয় অ্যান্ড্রয়েড বেশি পছন্দ? কিনতে পারে স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget