এক্সপ্লোর

Nothing Phone(2): নাথিং ফোন (২) কবে লঞ্চ হতে পারে? কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?

Nothing Smartphone: নাথিং ফোন (২) স্মার্টফোনে থাকতে পারে একটি AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। 

Nothing Phone(2): ভারতে নাথিং ফোন (১) (Nothing Phone 1) লঞ্চ হয়েছে গতবছরই। শোনা যাচ্ছে, এবার নাথিং ফোন (২) (Nothing Phone 2) লঞ্চ হতে চলেছে। ২০২২ সাল অর্থাৎ গতবছর জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল নাথিং ফোন (১)। চলতি বছর থার্ড কোয়ার্টার বা তৃতীয় ত্রৈমাসিকে নাথিং ফোন (২) গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে। যদিও এখনও নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি। গ্লোবাল স্তরের পাশাপাশি ভারতেও এই ফোন একই সময়ে লঞ্চের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই নাথিং ফোন (২)- এর সম্ভাব্য কিছু ফিচার ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, 'A065'- এই মডেল নম্বর নিয়ে নাথিং ফোন (২) লঞ্চ হতে পারে। এবার দেখে নেওয়া যাক কী কী ফিচার ও স্পেসিফিকেশন থাকতে পারে এই ফোনে।

নাথিং ফোন (২) ফোনের সম্ভাব্য ফিচার

  • নাথিং ফোন (২) স্মার্টফোনে থাকতে পারে একটি AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।  
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ সিরিজের চিপসেট থাকতে পারে নাথিং সংস্থার দ্বিতীয় ফোনে।
  • প্রসেরের সঙ্গে যুক্ত থাকতে পারে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। 
  • এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। 

আপাতত উপরে লিখিত তথ্য ছাড়া নাথিং ফোন (২) সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। অন্যদিকে গতবছরের শেষদিকে ডিসেম্বর মাসে নাথিং সংস্থার সিইও কার্ল পেয়ি আবার অন্য রকমের কথা বলেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, নাথিং (Nothing) কোম্পানি ভারতে তাদের প্রথম ফোন নাথিং ফোন (১) (Nothing Phone 1) লঞ্চের পর হইচই পড়ে গিয়েছিল। সেমি ট্রান্সপারেন্ট রেয়ার প্যানেল নিয়ে লঞ্চ হয়েছিল এই ফোন। এরপর অনেকেই আশা করেছিলেন নাথিং ফোন (১)- এর সাকসেসর মডেল নাথিং ফোন (২)- ও লঞ্চ হবে। তবে নাথিং সংস্থার সিইও কার্ল পেয়ি জানিয়েছেন, এখনই নাথিং ফোন (২) লঞ্চের সম্ভাবনা নেই। বরং আপাতত নাথিং ফোন (১)- এর ব্যাপারে মনযোগ দিতে চায় সংস্থা। তবে নাথিং ফোন (২) লঞ্চ হবে না বা এ জাতীয় কোনও কিছু বলেননি কার্ল পেয়ি। 

Poco X5 Pro 5G: পোকো এক্স৫ প্রো ৫জি (Poco X5 Pro 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে Astral Black, Horizon Blue, Yellow- এই তিনটি রঙে কেনা যাবে পোকো এক্স৫ প্রো ফোন। আইসিআইসআই ব্যাঙ্কের ক্রেতারা এই ফোন কেনার ক্ষেত্রে ২০০০ টাকা ছাড় পাবেন। 

আরও পড়ুন- রাতের ঘুম উড়েছে ইলন মাস্কের, ভালো নেই শরীর-স্বাস্থ্যও, ট্যুইটার সামলাতে হিমশিম ধনকুবের

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget