এক্সপ্লোর

Nothing Phone 3: নাথিং ফোন ৩, নতুন এই ফোন কবে লঞ্চ হতে পারে ভারতে? রইল সম্ভাব্য দাম ও ফিচারের তালিকা

Nothing Phone 3: চলতি বছর জুলাই মাসে নাথিং ফোন ৩ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। এই তথ্য প্রকাশ করেছে নাথিং সংস্থাই। তবে জুলাই মাসের কবে এই ফোন লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।

Nothing Phone 3: নাথিং ফোন ৩ লঞ্চ হতে চলেছে গ্লোবাল মার্কেটে। ব্রিটেন ভিত্তিক এই সংস্থা প্রকাশ করেছে যে নাথিং ফোন ৩ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ হয়নি। নাথিং ফোন ৩ সম্পর্কে বিশেষ কিছু এখনও জানা যায়নি। তবে নাথিং ফোন ২- এর থেকে উন্নত ও আধুনিক ফিচার থাকবে, এমনটাই জানা গিয়েছে এখনও পর্যন্ত। নাথিং ফোন ৩- একটি ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে। এর আগে নাথিং সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও কার্ল পেয়ি নাথিং ফোন ৩- এর দাম সম্পর্কে আভাস দিয়েছিলেন। 

চলতি বছর জুলাই মাসে নাথিং ফোন ৩ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। এই তথ্য প্রকাশ করেছে নাথিং সংস্থাই। তবে জুলাই মাসের কবে এই ফোন লঞ্চ হবে তা এখনও জানা যায়নি। নাথিং সংস্থা জানিয়েছে তাদের আসন্ন ফোন 'প্রথম ট্রু ফ্ল্যাগশিপ স্মার্টফোন' হতে চলেছে। এই ফোনে থাকতে চলেছে প্রিমিয়াম মেটেরিয়াল, পারফরম্যান্সে বড়সড় আপগ্রেড এবং উন্নত ও আধুনিক সফটওয়্যার যা সত্যিই নাথিং ফোন ৩- কে সমতুল্য রেঞ্জের বাকি সমস্ত ফোনের থেকে আলাদা করবে। যেহেতু নাথিং ফোন ৩ জুলাই মাসে লঞ্চ হওয়ার কথা রয়েছে, তাই অনুমান লঞ্চের কিছুদিন আগে থেকেই ফোনের ডিজাইন এবং ফিচার প্রকাশ করবে নাথিং সংস্থা। 

ভারতে নাথিং ফোন ৩- এর দাম সম্পর্কে একটা আভাস পাওয়া গিয়েছে। কিছু অনলাইন রিপোর্টে বলা হচ্ছে নাথিং ফোন ৩- এর দাম ভারতে ৫৫ হাজার টাকার আশপাশে হতে পারে। সম্ভবত বেস ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এই দামের আভাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে নাথিং ফোন ২ ভারতে লঞ্চ হয়েছিল ২০২৩ সালে। এই ফোনের বেস মডেল যা ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত। তার দাম ছিল ৪৪,৯৯৯ টাকা। এর তুলনায় নাথিং ফোন ৩- এর দাম বেশি হবে সেটাই স্বাভাবিক। তাই অনুমান, হয়তো নাথিং ফোন ৩- এর বেস ভ্যারিয়েন্টের দাম ভারতে ৫৫ হাজার টাকার আশপাশে হতে পারে। 

নাথিং ফোন ৩ মডেলে থাকতে পারে শক্তিশালী ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন চিপসেট। এছাড়াও থাকতে পারে ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি, কিংবা তার থেকেও বড়-শক্তিশালী ব্যাটারি। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার কথা শোনা গিয়েছে। সেখানে একটি ভাল গুণমানের এবং বেশি মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং একটি পেরিস্কোপ টেলিফটো শুটার থাকার কথাও রয়েছে। তবে এইসব তথ্যের কোনওটিই নাথিং সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। 

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget