এক্সপ্লোর

Nothing Phone 3a Lite: 'নাথিং'- এর ফোন পছন্দ? ভারতে সদ্য লঞ্চ হওয়া মডেল কিনতে পারেন, এখন পাবেন অনেক ছাড়

Nothing Phone 3a Lite: কালো, নীল, সাদা - এই তিন রঙে ভারতে কেনা যাচ্ছে নাথিং ফোন ৩এ লাইট মডেল। 

Nothing Phone 3a Lite: ভারতে নাথিং ফোন ৩এ লাইট আগেই লঞ্চ হয়েছে। এবার শুরু হল এই ফোনের বিক্রি। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। এছাড়াও পাওয়া যাচ্ছে বিজয় সেলস, ক্রোমা এবং অন্যান্য রিটেল দোকান থেকে। ভারতে নাথিং ফোন ৩এ লাইট লঞ্চ হয়েছে এবছর (২০২৫) ২৭ নভেম্বর। নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ডের সাহায্যে এই ফোন কিনলে এখন ক্রেতারা পাবেন আকর্ষণীয় ছাড়। ক্রেডিট কার্ডেও থাকছে অফার পাওয়ার সুযোগ। নাথিং ফোন ৩এ লাইট মডেলে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ প্রো চিপসেট। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম। আর পাবেন ৫০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট এবং ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। 

ভারতে নাথিং ফোন ৩এ লাইট ফোনের দাম এবং অফার, দেখে নিন একনজরে 

এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা। অন্যদিকে, এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২২,৯৯৯ টাকা। আইসিআইসিআই ব্যাঙ্ক এবং ওয়ানকার্ড ব্যাঙ্কের কার্ডে এই ফোন কিনলে উল্লিখিত দুই ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ছাড় যুক্ত দামে। বেস মডেলের দাম হবে ১৯,৯৯৯ টাকা। আর আরেকটি ভ্যারিয়েন্টের দাম হবে ২১,৯৯৯ টাকা। 

এছাড়াও ফ্লিপকার্ট অতিরিক্ত ৫ শতাংশ ক্যাশব্যাক অফার দিচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক ফ্লিপকার্ট ডেবিট কার্ড এবং ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডে। প্রথম কার্ডে ৭৫০ টাকা পর্যন্ত এবং দ্বিতীয় কার্ডে ৪০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকছে ক্রেতাদের কাছে। পুরোনো স্মার্টফোনের পরিবর্তেও কেনা যাবে নাথিং ফোন ৩এ লাইট মডেল। সেক্ষেত্রে এক্সচেঞ্জ অফার হিসেবে ১৭,২৫০ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ থাকছে। কালো, নীল, সাদা - এই তিন রঙে ভারতে কেনা যাচ্ছে নাথিং ফোন ৩এ লাইট মডেল। 

কী কী ফিচার রয়েছে নাথিং ফোন ৩এ লাইট মডেলে 

নাথিং ফোন ৩এ লাইট মডেলে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে ও ৫ ওয়াটের ওয়্যারড রিভার্স চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে এই ফোনে। ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং আরেকটি ক্যামেরা সেনসর রয়েছে। ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনের স্ক্রিনের উপর। ডুয়াল সিমের (ন্যানো+ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্টও পাওয়া যাবে এই ফোনে। ৬.৭৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ফ্লেক্সিবল AMOLED স্ক্রিন রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget