এক্সপ্লোর

OnePlus 11 5G: ভারতে কোন র‍্যাম-স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ১১ ৫জি ফোন? কী কী রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে

OnePlus Smartphone: ওয়ানপ্লাস ক্লাউড ১১ ইভেন্টে এই ফোন ছাড়াও লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ১১আর ৫জি, ওয়ানপ্লাস প্যাড, ওয়ানপ্লাস বাডস প্রো ২, ওয়ানপ্লাস টিভি ৬৫ কিউ২ প্রো- এই প্রোডাক্টগুলি।  

OnePlus 11 5G: আগামী ৭ ফেব্রুয়ারি ওয়ানপ্লাস ক্লাউড ১১ ইভেন্টে (OnePlus Cloud 11 Event) লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১১ ৫জি (OnePlus 11 5G) ফোন। ভারতের বাজারে লঞ্চ হবে এই প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন (Premium Flagship Smartphone)। সম্প্রতি ওয়ানপ্লাসের আসন্ন ৫জি ফোন সম্পর্কে বেশ কয়েকটি তথ্য প্রকাশ্যে এসেছে। ওয়ানপ্লাস ১১ ৫জি ফোন কী কী র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হবে তার আভাস পাওয়া গিয়েছে। শোনা যাচ্ছে, এই ফোনে সর্বোচ্চ ১৬ জিবি পর্যন্ত র‍্যাম থাকতে পারে। এর সঙ্গে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। Eternal Green এবং Titan Black- এই দুই রঙে ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ১১ ৫জি ফোন। টিপস্টার যোগেশ বরার জানিয়েছেন, ওয়ানপ্লাস ১১ ৫জি ফোন ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। ওয়ানপ্লাসের আসন্ন ফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত একটি AMOLED ডিসপ্লে যেখানে 2K রেজোলিউশন থাকার সম্ভাবনা রয়েছে। ওয়ানপ্লাস ক্লাউড ১১ ইভেন্টে এই ফোন ছাড়াও লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ১১আর ৫জি, ওয়ানপ্লাস প্যাড, ওয়ানপ্লাস বাডস প্রো ২, ওয়ানপ্লাস টিভি ৬৫ কিউ২ প্রো- এই প্রোডাক্টগুলি।  

ইতিমধ্যেই এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। অ্যামাজনের মাধ্যমে এই ফোনের প্রি-অর্ডার করতে পারবেন। সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন লঞ্চ হয়েছে। সেখানে আলট্রা মডেলের দাম এক লক্ষ টাকারও বেশি। এই প্রসঙ্গে স্যামসাং কর্তৃপক্ষকে বেশ কটাক্ষ করে ওয়ানপ্লাস সংস্থা জানিয়েছে তাদের ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ৫জি ফোনের দাম এতটা বেশি হবে না। টিপস্টার অভিষেক যাদব জানিয়েছেন, ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনের দাম ৬০ হাজার টাকার মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, এই ফোনের ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম হতে পারে ৬১,৯৯৯ টাকা। গুরুত্বপূর্ণ অ্যান্ড্রয়েড অপারেটিংস সিটেম আপডেট এবং পাঁচ বছরের জন্য সিকিউরিটি আপডেট থাকবে ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনে। এর পাশাপাশি ওয়ানপ্লাস সংস্থা দাবি করেছে OxygenOS- এর বিভিন্ন আপডেট এই ফোনে প্রদান করবে তারা। চিনে ইতিমধ্যেই এই ফোন লঞ্চ হয়েছে। ভারতীয় ভ্যারিয়েন্টের সঙ্গে চিনের মডেলের মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। 

Oppo Foldable Phone: সম্প্রতি ওপ্পোর নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ (Oppo Find N2 Flip) ফোন গতবছর ডিসেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছিল। একই সঙ্গে লঞ্চ হয়েছিল ওপো ফাইন্ড এন২। শোনা যাচ্ছে, ওপ্পো ফাইন্ড এন্ড২ ফ্লিপ ফোন ভারতে লঞ্চ হতে পারে ফেব্রুয়ারি মাসেই। 

আরও পড়ুন- iPhone 14-এ ২৩,০০০ টাকা পর্যন্ত ছাড়, এখন আরও সস্তায় ফোন

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget