এক্সপ্লোর

OnePlus 12 Series: ভারতে কত দাম হতে পারে ওয়ানপ্লাস ১২ এবং ওয়ানপ্লাস ১২আর ফোনের?

OnePlus Smartphone: টিপস্টার যোগেশ ব্রার এক্স মাধ্যমে জানিয়েছেন, ওয়ানপ্লাস ১২ ফোন লঞ্চ হতে পারে কালো এবং সবুজ রঙে। এই ফোনে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে।

OnePlus 12 Series: ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১২ (OnePlus 12) এবং ওয়ানপ্লাস ১২আর (OnePlus 12R) - এই দুই ফোন। আগামী ২৩ জানুয়ারি এই দুই ফোন লঞ্চ হবে ভারতে। এর আগে চিনে এই দুই ফোন লঞ্চ হয়েছে। শোনা গিয়েছে, ওয়ানপ্লাস ১২ ফোনের চিনের ভ্যারিয়েন্টের মতোই ফিচার থাকতে পারে ভারতীয় মডেলে। অন্যদিকে, ওয়ানপ্লাস ১২আর ফোন হল ওয়ানপ্লাস ১১আর (OnePlus 11R) ফোনের সাকসেসর মডেল। বলা হচ্ছে, ওয়ানপ্লাস ১২আর ফোন সম্ভবত লঞ্চ হতে চলেছে OnePlus Ace 3 ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে। এই OnePlus Ace 3 ফোন আগামী বছর জানুয়ারি মাসে অর্থাৎ একদম শুরুর দিকে লঞ্চ হতে পারে চিনে। সম্প্রতি ওয়ানপ্লাস ১২ এবং ওয়ানপ্লাস ১২আর ফোনের দাম এবং রঙ সম্পর্কে আভাস দিয়েছেন এক টিপস্টার। 

টিপস্টার যোগেশ ব্রার এক্স মাধ্যমে জানিয়েছেন, ওয়ানপ্লাস ১২ ফোন লঞ্চ হতে পারে কালো এবং সবুজ রঙে। এই ফোনে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। এই টিপস্টারের অনুমান, ওয়ানপ্লাস ১২- র দাম ৫৮ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকার মধ্যে শুরু হবে। এক্স মাধ্যমের ওই একই পোস্টে ওয়ানপ্লাস ১২আর ফোন সম্পর্কেও আভাস দিয়েছেন টিপস্টার যোগেশ ব্রার। তাঁর মতে ওয়ানপ্লাস ১২আর ফোন লঞ্চ হতে পারে নীল এবং কালো রঙে। ওয়ানপ্লাস ১২- এই ফ্ল্যাগশিপ মডেলের মতোই র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশন থাকতে পারে এই ফোনে। যোগেশ ব্রারের মতে ওয়ানপ্লাসের এই ফোনের দাম ৪০ হাজার থেকে ৪২ হাজার টাকার মধ্যে শুরু হতে পারে। 

ওয়ানপ্লাস ১২আর ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন 

শোনা যাচ্ছে, এই ফোনে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর এবং অ্যাড্রয়েড ১৪ বেসড OxygenOS 14- র সাপোর্ট। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৬.৭৮ ইঞ্চির LTPO 4.0 ProXDR স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে সুরক্ষার খাতিরে থাকতে পারে গোরিলা গ্লাস ভিক্টাস ২। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের IMX890 প্রাইমারি সেনসর থাকতে পারে। তার সঙ্গে ৮ মেগাপিক্সেলের একটি সেনসর আলট্রা ওয়াইড লেন্স সমেত, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। এই ফোনে একটি ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 

ওয়ানপ্লাস ১২ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন (চিনে লঞ্চ হওয়া ফোন)

এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর এবং Android 14-based ColorOS 14- র সাপোর্ট। এই ফোনে ৬.৮২ ইঞ্চির একটি quad-HD+ (1,440 x 3,168 pixels) LTPO OLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে Hasselblad ব্র্যান্ডের ক্যামেরা সেনসর রয়েছে। রেয়ার ক্যামেরা মডিউলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের Sony LYT-808 প্রাইমারি সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার সমেত)। এছাড়াও রয়েছে ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার এবং ৩এক্স অপটিকাল জুম সমেত) এবং ৪৮ মেগাপিক্সেলের সেনসর (আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সমেত)। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনে ৫৪০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের SuperVOOC এবং ৫০ ওয়াটের ওয়্যারলে সো ১০ ওয়ায়টের রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। 

আরও পড়ুন- ভারতে আসছে পোকো এক্স৬ সিরিজ, কোন কোন ফোন লঞ্চ হতে চলেছে? কী প্রসেসর থাকবে?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget