এক্সপ্লোর

OnePlus Phones: কেমন হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনের ব্যাটারি এবং চার্জিং ফিচার? জেনে নিন লঞ্চের আগে

OnePlus Nord CE 4 Lite 5G: ফ্ল্যাট ডিসপ্লে দেখা যাবে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লইট ৫জি ফোনে। এর উপরে ফ্রন্ট ক্যামের সেনসরের জন্য থাকবে হোল পাঞ্চ কাট আউট।

OnePlus Phones: ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোন (OnePlus Nord CE 4 Lite 5G) লঞ্চ হতে চলেছে অর্থাৎ ২৪ জুন, ২০২৪ তারিখে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের ব্যাটারি এবং চার্জিং ফিচার (Battery and Charging Features) সম্পর্কে জেনে নিন তথ্য। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে এই ফোনের মেন ক্যামেরা ফিচার নিশ্চিত করেছিল ওয়ানপ্লাস সিংস্থা। প্রাথমিক ভাবে বলা হয়েছিল নীল রঙে লঞ্চ হবে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোন। সম্প্রতি আরও একটি রঙে এই ফোন লঞ্চের কথা শোনা গিয়েছে। এর পাশাপাশি ওয়ানপ্লাস নর্ড সিরিজের নতুন ৫জি ফোনের ডিসপ্লে কেমন হতে চলেছে সেই আভাসও পাওয়া গিয়েছে। 

কেমন হতে পারে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনের ব্যাটারি এবং চার্জিং ফিচারের সাপোর্ট, দেখে নিন 

অফিশিয়াল মাইক্রোসাইট থেকে জানা গিয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনে একটি ৫৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। তার সঙ্গে থাকবে ৮০ ওয়াটের ওয়্যারড SuperVOOC চার্জিং সাপোর্ট। এছাড়াও রিভার্স চার্জিংয়ের সুবিধাও থাকতে চলেছে এই ফোনে। অর্থাৎ ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনের মাধ্যমে অন্য ডিভাইসে চার্জ দেওয়া সম্ভব হবে। 

ক্যামেরা ফিচার, এখনও পর্যন্ত কী কী জানা গিয়েছে 

এর আগে ওয়ানপ্লাস সংস্থা জানিয়েছিল যে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকবে। এটি একটি সোনি এলওয়াইটি-৬০০ সেনসর হতে চলেছে যেখানে যুক্ত থাকবে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। মেগা ব্লু রঙে এই ফোন লঞ্চ হতে পারে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে। এই ফোনে ২ মেগাপিক্সলের ডেপথ সেনসর থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের সেকেন্ডারি সেনসর হিসেবে। এই ফোনের ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। 

কেমন হতে চলেছে এই ফোনের ডিসপ্লে 

ফ্ল্যাট ডিসপ্লে দেখা যাবে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লইট ৫জি ফোনে। এর উপরে ফ্রন্ট ক্যামের সেনসরের জন্য থাকবে হোল পাঞ্চ কাট আউট। ডিসপ্লের ডানদিকের ফ্রেমে থাকবে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স। আর ফোনের নীচের অংশে থাকবে স্পিকার গ্রিল ও ইউএসবি টাইপ-সি পোর্ট। ভারতে এই ফোনের দাম ২০ হাজার টাকার কম থেকে শুরু হতে পারে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনে। এছাড়াও থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাপোর্ট। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর কিংবা কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট থাকতে পারে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনে। 

আরও পড়ুন- সাবধান! ক্লিক করলেই ফাঁকা হবে পকেট! Spam চিনবেন কীভাবে? এড়ানোর পথ কী? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget