এক্সপ্লোর

OnePlus Nord CE 5G : ১০ জুন আত্মপ্রকাশ, কী থাকছে OnePlus Nord CE 5G-তে ?

ফ্ল্যাগশিপ মার্কেটে বাজার দখলের পর সম্প্রতি মিডরেঞ্জেও নজর দিয়েছে ওয়ানপ্লাস। যার ফলস্বরুপ বাজারে এসেছে OnePlus Nord। এবার নর্ডের নয়া মডেল আনছে কোম্পানি।

নয়া দিল্লি: ভারতীয় মোবাইল বাজারে ফের ধামাকার অপেক্ষা। এবার নর্ডের নয়া ভার্সন আনছে ওয়ানপ্লাস। আগামী ১০ জুন লঞ্চ হওয়ার কথা এই ফোনের।

আগে মিড রেঞ্জের দামে ফ্ল্যাগশিপ ফোন এনে বিশ্বকে চমকে দিয়েছিল এই কোম্পানি। সব থেকে অবাক করার বিষয় ওয়ান প্লাসের ইউজার ইন্টারফেস। যার দরুণ বেড়েই চলেছে কোম্পানির গুণগ্রাহীর সংখ্যা। ফ্ল্যাগশিপ মার্কেটে বাজার দখলের পর সম্প্রতি মিডরেঞ্জেও নজর দিয়েছে ওয়ানপ্লাস। যার ফলে বাজারে এসেছে OnePlus Nord। এবার নর্ডের নয়া মডেল আনছে কোম্পানি। যাকে ঘিরে উৎসাহের অন্ত নেই টেক ব্লগারদের মধ্যে।

OnePlus Nord CE 5G-র সম্ভাব্য স্পেসিফিকেশন

ফোনের সাম্প্রতিক গোপন তথ্য বলছে, ৬.৪ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে থাকবে নর্ডের নয়া মডেলে। পাশাপাশি ৯০ হার্টজের রিফ্রেশ রেটের সঙ্গে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। মনে করা হচ্ছে, মিডিয়াটেকের প্রসেসর দেওয়া হবে না এই ফোনে। পরিবর্তে কোয়ালকম স্ন্যাপড্রাগনের ৭৫০জি প্রসেসর পাচ্ছে ফোন। স্টোরেজের ক্ষেত্রে দেওয়া হবে ৬জিবি, ৬৪ জিবি ছাড়াও ৮জিবি, ১২৮ জিবি ভ্যারিয়েন্ট। গিকবেঞ্চ লিস্টিংয়ে ১২ জিবির ভ্যারিয়েন্টেও দেখা গিয়েছে এই ফোনের। সেক্ষেত্রে ১২ জিবির সঙ্গে ২৫৬ জিবি মডেল আনতে পারে ওয়ানপ্লাস। আগের মতো অ্যান্ড্রয়েড ১১ দেওয়া হয়েছে ফোনে।

কেমন হতে পারে ক্যামেরা ?

OnePlus Nord CE 5G-তে তিনটে ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেক্ষেত্রে প্রাইমারি সেটআপে ৬৪ মেগাপিক্সেলের মেইন সেন্সর দিতে পারে কোম্পানি। বাকি সেকেন্ডারি আল্ট্রাওয়াইড ক্যামেরা দিয়েছে ওয়ানপ্লাস। সম্ভবত ৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে সেখানে। এছাড়াও থাকছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সামনে সেলফির জন্য থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। সেই ক্ষেত্রে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন(OIS)থাকছে কি না তা এখনও জানা যায়নি। তবে ফোনে ৪৫০০ এমএইচের ব্যাটারি দেওয়া আছে বলে টিপস্টার সূত্রে খবর। 

বিভিন্ন টেক সাইটের জল্পনা বলছে, আগের থেকে ২ হাজার টাকা কম দামে নয়া মডেল বাজারে ছাড়বে ওয়ান প্লাস। সেই ক্ষেত্রে OnePlus Nord CE 5G-র দাম হতে পারে ২২,৯৯৯টাকা। বর্তমানে ওয়ানপ্লাস নর্ডের দাম ২৪,৯৯৯টাকা। ফোনে এবারও থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট। ৩.৫ এমএম অডিও জ্যাকের সুবিধা।

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget