এক্সপ্লোর

OnePlus Pad 2: ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাসের নতুন ট্যাব, কবে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস প্যাড ২?

OnePlus Tablet: গতবছর লঞ্চ হওয়া ওয়ানপ্লাস প্যাডের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস প্যাড ২।

OnePlus Pad 2: ভারতে লঞ্চ হবে ওয়ানপ্লাসের নতুন ট্যাব (OnePlus Tablet)। তবে কবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, চলতি বছরের শেষভাগে ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস প্যাড ২ (OnePlus Pad 2)। সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি। ওয়ানপ্লাস প্যাডের (OnePlus Pad) সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হবে ওয়ানপ্লাস প্যাড ২। গতবছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস প্যাড। সেই মডেলের তুলনায় নতুন ওয়ানপ্লাসের ট্যাবে ফিচার এবং ডিজাইন উন্নত এবং আধুনিক হতে চলেছে। এক টিপস্টার আভাস দিয়েছেন যে চলতি বছরের দ্বিতীয় ভাগে ভারতে ওয়ানপ্লাস প্যাড ২ লঞ্চের সম্ভাবনা রয়েছে। জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে এই ডিভাইস আসতে পারে ভারতের বাজারে। তবে নির্দিষ্ট কোনও তারিখ এখনও প্রকাশ হয়নি। 

অন্যদিকে শোনা গিয়েছে আগামী মাস থেকে ভারতের বেশ কিছু শহরে ওয়ানপ্লাসের ফোন আর পাওয়া যাবে না 

দেশের প্রায় ৪৫০০ দোকান থেকে সরিয়ে নেওয়া হবে ওয়ানপ্লাসের ফোন। ১ মে, ২০২৪ থেকে নতুন নিয়ম কার্যকর হবে। এই তালিকায় রয়েছে গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং তামিলনাড়ু। 

চলতি মাসে পয়লা তারিখে ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড সিরিজের নতুন ফোন 

১ এপ্রিল ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৬,৯৯৯ টাকা। Dark Chrome এবং Celadon Marble- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোন। ওয়ানপ্লাসের অনলাইন স্টোর এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। ওয়ানপ্লাস সংস্থার দাবি তাদের নর্ড সিরিজের এই নতুন ফোনে মাত্র ১৫ মিনিট চার্জ দিলেই সারাদিন ফোনের ব্যাটারি ভালভাবে চালু থাকবে। আর ১ থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ২৯ মিনিট। ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর। এছাড়াও রয়েছে ১০০ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ৫৫০০ এমএএইচ ব্যাটারি। 

আরও পড়ুন- রিয়েলমি পি১ ৫জি এবং রিয়েলমি পি১ প্রো ৫জি - এই দুই ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন বিস্তারিত 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget