এক্সপ্লোর

OnePlus Pad: ওয়ানপ্লাসের প্রথম অ্যান্ড্রয়েড ট্যাব, কী কী ফিচার রয়েছে?

Tablet: ওয়ানপ্লাস প্যাড - এই ট্যাবলেটে রয়েছে একটি ম্যাগনেটিক কিবোর্ড এবং একটি stylus। এই ট্যাবের দাম এখনও ঘোষণা করেনি সংস্থা।

OnePlus Pad: ওয়ানপ্লাস ক্লাউড ১১ ইভেন্টে (OnePlus Cloud 11) ওয়ানপ্লাস ১১ ৫জি (OnePlus 11 5G), ওয়ানপ্লাস ১১আর (OnePlus 11R), ওয়ানপ্লাস বাডস প্রো ২ (OnePlusBuds Pro 2)- এর সঙ্গে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস প্যাড (OnePlus Pad), ওয়ানপ্লাস টিভি ৬৫ কিউ২ প্রো এবং ওয়ানপ্লাস কিবোর্ড ৮১ প্রো। এর মধ্যে ওয়ানপ্লাস প্যাড - এই ট্যাবলেটে রয়েছে একটি ম্যাগনেটিক কিবোর্ড এবং একটি stylus। এই ট্যাবের দাম এখনও ঘোষণা করেনি সংস্থা। ওয়ানপ্লাস ট্যাব ওয়াই-ফাই কানেক্টিভিটি ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে। ভারতে এপ্রিল মাসে এই ট্যাবের প্রি-বুকিং শুরু হবে। ওয়ানপ্লাসের কিবোর্ডে রয়েছে একটি ডবল গাসকেট ডিজাইন। এর ফলে কি প্রেস করার ক্ষেত্রে অতিরিক্ত আওয়াজ হবে না। সফট কি প্রেসের সুবিধা পাবেন ইউজাররা। এছাড়াও ওয়ানপ্লাস টিভিতে রয়েছে আগের মডেলের তুলনায় উন্নত হার্ডওয়্যার এবং সফটওয়্যার ফিচার। ওয়ানপ্লাস টিভি ৬৫ কিউ২ প্রো- এই স্মার্ট টিভির দাম ৯৯,৯৯৯ টাকা। প্রি-অর্ডার শুরু হবে আগামী মাসের ৬ মার্চ থেকে। আর এই স্মার্ট টিভির বিক্রি শুরু হবে ১০ মার্চ থেকে। অন্যদিকে ওয়ানপ্লাস কিবোর্ড ৮১ প্রো কিবোর্ডের দাম এখনও প্রকাশ্যে আসেনি। তবে এপ্রিল মাস থেকে এই কিবোর্ড কেনা যাবে বলে জানিয়েছেন ওয়ানপ্লাস সংস্থা। 

ওয়ানপ্লাস প্যাড- ওয়ানপ্লাসের প্রথম অ্যান্ড্রয়েড ট্যাবলেটে রয়েছে ১১.৬১ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। 2.5D কার্ভড গ্লাস রয়েছে এই ট্যাবে। এখানে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ চিপসেট এবং অ্যান্ড্রয়েড ১৩-র সাপোর্ট। ওয়ানপ্লাস প্যাডে যুক্ত রয়েছে ১২ জিবি পর্যন্ত র‍্যাম। এছাড়াও Dolby Vision এবং Dolby Atmos- এই দুই সাপোর্টও রয়েছে ওয়ানপ্লাসের ট্যাবে। আর রয়েছে ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ৯১৫০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। একমাস পর্যন্ত স্ট্যান্ডবাই চার্জ বজায় থাকবে বলে দাবি করেছে ওয়ানপ্লাস সংস্থা। 

ওয়ানপ্লাস টিভি ৬৫ কিউ২ প্রো- এই স্মার্ট টিভিতে রয়েছে ৬৫ ইঞ্চির QLED ডিসপ্লে যেখানে 4K রেজোলিউশনের ছবি দেখা যাবে। এটি একটি অ্যান্ড্রয়েড টিভি। ওয়ানপ্লাসের এই টিভিতে রয়েছে ওয়াই-ফাই সাপোর্ট এবং ব্লুটুথ কানেক্টিভিটি। যেকোনও ওয়ানপ্লাস ডিভাইসের সঙ্গে সহজে যুক্ত করা যাবে এই টিভি। 

ওয়ানপ্লাস কিবোর্ড ৮১ প্রো- এই কিবোর্ড ম্যাক এবং উইন্ডোজ দু'ক্ষেত্রেই কাজ করবে। Winter Bonfire এবং Summer Breeze- এইদুই রঙে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাসের নতুন কিবোর্ড। 

আরও পড়ুন- রাতের ঘুম উড়েছে ইলন মাস্কের, ভালো নেই শরীর-স্বাস্থ্যও, ট্যুইটার সামলাতে হিমশিম ধনকুবের

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget