এক্সপ্লোর

Online Scam: ফোনের ওপারে 'ভুয়ো পুলিশ', আধার প্রতারণায় ৮০ লক্ষ টাকা খোয়ালেন মহিলা !

Aadhar And Sim Card Like Fraud: ওই মহিলা একটি ফোন পেয়েছিলেন। যিনি ফোন করেছিলেন তিনি নিজেকে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের পুলিশ বলে দাবি করেছিলেন।

Online Scam: ভারতে ক্রমশ বাড়ছে অনলাইন প্রতারণা (Online Scam)। সম্প্রতি আধার কার্ড (Aadhar Card) এবং সিম কার্ড (SIm Card) লিঙ্ক করতে গিয়ে ৮০ লক্ষ টাকা খোয়া গিয়েছে চণ্ডীগড়ের এক মহিলার। আধার কার্ড সংক্রান্ত প্রতারণার জাল অনেকদিনই বিস্তারিত হয়েছে এ দেশে। বর্তমানে প্রতারকদের অন্যতম নিশানায় রয়েছে আধার কার্ড এবং মোবাইলসের সিম সংযুক্ত করানো এবং তার মাধ্যমে গ্রাহকদের ভয় দেখিয়ে প্রতারিত করা। আধার কার্ডের ফাঁদে ফেলে টাকাপয়সা হাতিয়ে নেওয়াই প্রতারকদের আসল লক্ষ্য। 

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, চণ্ডীগড়ের সেক্টর ১১- র বাসিন্দা ওই মহিলা একটি ফোন পেয়েছিলেন। যিনি ফোন করেছিলেন তিনি নিজেকে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের পুলিশ বলে দাবি করেছিলেন। ওই মহিলাকে বলা হয় তাঁর আধার কার্ডে একটি সিম কার্ড রয়েছে যা আপত্তিজনক কাজে ব্যবহার হচ্ছে। ওই সিম কার্ডের মাধ্যমে অবৈধ ভাবে টাকাপয়সা পাচারের কাজে করা হচ্ছে। এখানেই শেষ নয়। ফোন করা ব্যক্তি ওই মহিলাকে বলেন যে তাঁর নামে ২৪টি আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। এরপরেই মহিলাকে গ্রেফতারির হুমকি দেওয়া হয়ে। 

আমার, আপনার যে কারও জীবনে আচমকা এমন ঘটনা ঘটলে উদ্বেগের কারণে বেশিরভাগই বাস্তবের হিতাহিত জ্ঞান হারাবেন। এক্ষেত্রেও তাই হয়েছে। গ্রেফতার এড়াতে, আইনি জটিলতা এড়াতে একপ্রকার বাধ্য হয়েই ওই মহিলা ফোন করা ব্যক্তির নির্দেশ অনুসরণ করেন। আর তারই পরিণাম ৮০ লক্ষ খোয়া যাওয়া। মহিলা জানিয়েছেন, যাবতীয় সমস্যা দূর করে দেওয়ার পরিবর্তে তাঁকে ৮০ লক্ষ টাকা একটি নির্দিষ্ট ব্যাঙ্কে জমা করতে বলা হয়েছিল। যদি মহিলা নির্দোষ প্রমাণিত হন এই টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল। নিজের নাম থেকে 'প্রতারক' এই তকমা সরানোর তাড়ায় দ্রুত টাকা দিয়ে দেন মহিলা। আর তার খানিক পরেই বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। টাকা খোয়ানোর পর টনক নড়েছে মহিলার। সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। কিন্তু টাকা নিয়ে কার্যত উধাও হয়েছেন ওই ভুয়ো পুলিশকর্তা। ইতিমধ্যেই এই ঘটোনার তদন্ত শুরু করেছে পুলিশ। এটাই প্রথম নয়। প্রতারকদের জালে ফেঁসে এর থেকেও বেশি পরিমাণ টাকা খোয়ানোর প্রমাণ পাওয়া গিয়েছে এ দেশে। এবার সেই তালিকাতেই নাম যুক্ত হয়েছে চণ্ডীগড় নিবাসী এই মহিলার। 

আরও পড়ুন- ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি, টেকনোর নতুন ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Titan by Tata: বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget