এক্সপ্লোর

Online Shopping - এ ডেবিট কার্ড ব্যবহার করেন? এই ভুলগুলি করলে কিন্তু সব টাকা হাতিয়ে নিতে পারে প্রতারকরা

Online Shopping Debit Card Using Risks: আপনি যদি কোনও বিদেশি সাইট থেকে কেনাকাটা করেন, তবে তো ওটিপি ছাড়াই কিনতে পারবেন। আবার বিদেশে বসে আপনার কার্ড ব্যবহার করে এদেশের সাইট থেকে কিনতেও ওটিপি লাগে না।

কলকাতা : পকেট বা মানি ব্যাগে ভরে টাকা নিয়ে বেরনোর অভ্যেস অনেকেই ছেড়ে দিয়েছেন। হাতে ফোন আর পার্সে ক্রেডিট বা ডেবিট কার্ড থাকলে, ক্যাশ ক্যারি করতে অনেকেরই অনীহা। তাছাড়া রোজকার বাজার থেকে শখের সাজসজ্জা সবই তো এখন জাস্ট আ ক্লিক অ্যাওয়ে। তারপর ডেবিট কার্ডের সিভিভি আর এক্সপায়রি ডেট বসিয়ে ওটিপি এলেই শপিং কমপ্লিট ! কিন্তু আপনি কি জানেন, এই তথ্যগুলি চুরি করেই আপনার অ্যাকাউন্ট থেকে সব পয়সাকড়ি সাফ করে দিতে পারে প্রতারকরা। দেশে বিদেশে এরকম বেশ কিছু গ্যাং এইসব দুষ্কর্ম ঘটিয়ে থাকে। কোনও ভাবে যদি আপনার কার্ডের ডিটেইলস সেই সংস্থার অ্যাপ বা সাইটে সেভ থেকে যায় আর তা যদি লিক হয়ে যায়, তাহলে আপনার কার্ডের সব তথ্য চলে যাবে প্রতারকদের কাছে !! এই নিয়ে বিস্তারিত আলোচনায় সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত 

ভাবছেন, কার্ডের তথ্য চুরি হলেও, ওটিপি ছাড়া কেনাকাটা যাবে না? 

ভুল ভাবছেন। নিজের দেশের মধ্যের কোনও ই-কমার্স সাইট বা অনলাইন বিপণি থেকে কেনার সময়, আপনার ফোনে ওটিপি আসবে, তা দিলে তবেই জিনিসপত্র কেনাকাটা করা যাবে। কিন্তু আপনি যদি কোনও বিদেশি সাইট থেকে কেনাকাটা করেন, তবে তো ওটিপি ছাড়াই কিনতে পারবেন। আবার বিদেশে বসে আপনার কার্ড ব্যবহার করে এদেশের সাইট থেকে কিনতেও ওটিপি লাগে না। তাই, একবার কার্ডের তথ্য হাতিয়ে নিতে পারলে আপনার অ্যাকাউন্ট খালি করতে প্রতারকদের সময় লাগবে না । তাহলে উপায় ? কয়েকটি টিপস মেনে চললে কিন্তু, আপনি বড় বিপদ থেকে কিছুটা বাঁচতে পারেন। বা বলা যায়, অল্প হলেও সেফ সাইডে থাকতে পারেন। 

আরও পড়ুন -

বাচ্চার অনলাইনক্লাসের মধ্যেই ঢুকে পড়তে পারে হ্যাকার, আপনার ফোনে সিঁধ কাটছে স্পাইওয়্যার !

মাথায় রাখুন 

  • বড় বড় সংস্থার সাইট থেকেও কিন্তু প্রতারকরা  ফাঁদ পেতে তথ্য হ্যাক করতে পারে। তাই ডেবিট কার্ড ডিটেইলস একেবারেই সেভ রাখবেন কোথাও। আপনার তথ্য ওই সাইটে যাতে সেভ না থাকে, তার জন্য একটি টিক অফ করতে হয়। সেটা মনে করে করবেন।
  • কোনও সাইট বাই ডিফল্ট আপনার কার্ডের ডিটেইলস সেভ রাখলে আপনি ম্যানুয়ালি তা মুছে দেবেন। 
  • প্রতিবার ট্রানজ্যাকশনের সময় সময় নিয়ে সব তথ্য লিখুন, সময় বাঁচানোর জন্য কার্ডের ডিটেইলস সেভ রাখবেন না। 
  • একেবারে অচেনা কোনও সাইটে কেনাকাটা করার আগে, বিশেষত পে করার আগে, তাদের কনট্যাক্ট নম্বরটিতে ডায়াল করে দেখুন। ফেক নয়ত? এমন অজস্র সাইট কিন্তু আছে, যারা জিনিস ডেলিভারি করবে বলে টাকা নেয়, পরবর্তীতে জিনিস না পেয়ে কাস্টমার কেয়ারে যোগাযোগ করে আর পাওয়া যায় না। 
  • কোনও ভেন্ডারকে না চিনে, তার সঙ্গে ব্যক্তিগত কেনাকাটায় যাবেন না। রেপুটেড প্ল্যাটফর্ম থেকেই কিনুন বা মাধ্যম হিসেবে রাখুন। 
  • প্রতিটি ব্যাঙ্কই গ্রাহককে প্রতিদিনের অনলাইন ট্রানজ্যাকশন করার ঊর্ধ্বসীমা বেঁধে দেয়। সেটা অনলাইন ব্যাঙ্কিংয়ে গিয়ে আপনিও ইচ্ছেমতো সেট করে দিন। এতে অন্তত কার্ড বা কার্ডের তথ্য চুরি হয়ে গেলেও একদিনে একটা নির্দিষ্ট আ্যামাউন্ট অবদিই খরচ করতে পারবে প্রতারক। তার মধ্যে আপনি ব্যবস্থা নিতে পারবেন । 
  • ক্রেডিট কার্ডে খরচের ঊর্ধ্বসীমাও অকারণ বেশি রাখবেন না। 

    মনে রাখবেন, অনলাইন শপিং যতটা সুবিধে করে দিয়েছে আপনাকে, ততটাই ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। তারই মধ্যে কিছু সাবধাণতা আপনাকে বিপদসীমার বাইরে রাখতে পারে। 


    Online Shopping - এ ডেবিট কার্ড ব্যবহার করেন? এই ভুলগুলি করলে কিন্তু সব টাকা হাতিয়ে নিতে পারে প্রতারকরা
    পরামর্শ : সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget