এক্সপ্লোর

Phone Hacking Free Spyware : বাচ্চার অনলাইনক্লাসের মধ্যেই ঢুকে পড়তে পারে হ্যাকার, আপনার ফোনে সিঁধ কাটছে স্পাইওয়্যার !

Phone Hacking With Free Spyware : যে কোনও মুহূর্তে, যে কোনও ব্যক্তির ব্যক্তিগত গোপন জীবন, এক্কেবারে প্রকাশ্যে চলে আসতে পারে। এর হাত থেকে মুক্তি দেবে কে? বলছেন সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত

কলকাতা : হঠাতই ফোনে একটা মেসেজ ! 'আপনি কি এখন মিস্টার এক্সের সঙ্গে কথা বলছেন? '....'এই মেসেজটাই পাঠিয়েছেন তো মিস্টার ওয়াইকে?'.... আবার আপনার মোবাইলে তোলা ভিডিও বা ছবিই ঘুরে চলে এল আপনার কাছে। 'ছবিটা বেশ তো ! '.... আপনি ফোন মারফত কী করছেন, কার সঙ্গে যোগাযোগ রাখছেন, কী ছবি তুলছেন সব পেয়ে যাচ্ছেন হ্যাকাররা। মুঠো-ফোন আপনার মুঠোয় থাকলেও, ফোনের সব তথ্য চলে যাচ্ছে অন্য কারও কাছে । ভাবছেন, আপনি তো বিখ্যাত কেউ নন? তাহলে কেন হ্যাক কেউ করবে আপনার ফোন? হ্যাঁ, হচ্ছে। এমনটাই হচ্ছে। সাধারণ মানুষের ফোনও হ্যাক করছে একদন হ্যাকার। তারপর ফোন কল, ব্ল্যাকমেল।  

না । এর জন্য কোনও বিশাল দামী সফটওয়্যার লাগছে না। পেগাসাসের মতো বদনামি-দামী হ্যাকিং সফটওয়্যারও লাগছে না। এক্কেবারে ফ্রি হ্যাকিং সফটওয়্যার এখন বাজারে অগুনতি। আর তা হ্যাকাররা ছলে বলে কৌশলে ঢুকিয়ে দিচ্ছে আপনার ফোনে। আর তারপর সব তথ্য চুরি ! সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত জানালেন, পেগাসাসের মতো দামী না হলেও চলবে, তার চেয়ে অনেক কমজোরি স্পাইওয়্যার ব্যবহার করেই, স্মার্টফোন থেকে চুরি হয়ে যেতে পারে তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, যত দিন যাচ্ছে, ততই হ্যাকিংয়ের প্রযুক্তি আরও উন্নত হচ্ছে। অজান্তেই, আপনার মোবাইল ফোনের ক্যামেরা ও মাইক্রোফোন চালু করে আপনি কোথায় যাচ্ছেন। 

আরও পড়ুন :

সোশ্যাল মিডিয়ায় ছবি মর্ফ করে ব্ল্যাকমেলিং ! টাকার চাপে মাথা না নুইয়ে বাঁচবেন কীভাবে?

সম্প্রতি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলের হাতে এধরনের প্রচুর কেস রয়েছে। কিন্তু অতি সাবধানে ফোন ব্যবহার করা মানুষের ফোনে কীভাবে ঢুকছে স্পাইওয়্যার? দরজাটা কোথায়? সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত জানালেন,  মনে করা হচ্ছে, এখন অভিভাবকদের ফোন ক্লাস করার জন্য থাকে কচিকাঁচাদের কাছে। তারা ক্লাস করতে করতেই হয়ত পাচ্ছে কোনও অপরিচিতের কাছ থেকে চ্যাট রিকোয়েস্ট। তারপর বুঝতে না পেরে চ্যাটে ঢুকে পরলেই সোজাসুজি ফোনের আয়ত্ব চলে যাচ্ছে হ্যাকারদের হাতে। বিশেষজ্ঞরা বলছেন, এখন কচিকাঁচারা অনেকটা সময় বড়দের ফোন হাতে পায়। আর সেই সুযোগটাই নিচ্ছে হ্যাকাররা। তার কোনও কৌশলে ঢুকে পড়ছে স্কুলের বাচ্চাদের অনলাইন ক্লাসে। তারপর সুযোগ বুঝে ছোট্ট পড়ুয়াকে হাই-হ্যালো পাঠিয়ে কথোপকথনে আসার চেষ্টা করছে। ছোটরাও অনেকক্ষেত্রে বুঝতে না পেরে বা আগ্রহের বশে তাতে সাড়া দিচ্ছে। এভাবেই হ্যাকাররা সস্তার বা বিনামূল্যের সফটওয়্যার ঢুকিয়ে দিচ্ছে ফোনে। 

এর থেকে বাঁচার উপায় কি? 

  • বাচ্চাদের হাতে ফোন দিন, কিন্তু নির্দিষ্ট করে বুঝিয়ে দিন ঠিক কী করবে সে। 
  • কৌতুহল বশত কোনও লিঙ্কে বা চ্যাট রিকোয়েস্টে ক্লিক করা থেকে যেন তারা বিরত থাকে।
  • অনলাইন ক্লাস চলাকালীনও অচেনা কারও প্রশ্নের উত্তর যেন না দেয়।

    স্পাইওয়্যারের মাধ্যমে যেভাবে মোবাইল ফোনের সূত্র ধরে, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে হানা দেওয়ার অভিযোগ উঠছে, তা ভয়ঙ্কর ও বিপজ্জনক। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget