এক্সপ্লোর

Oppo A53S 5G: ২৭এপ্রিল Oppo A53s 5G-র আত্মপ্রকাশ , কত দাম ফোনের ?

Oppo A53S 5G Launch: দেশের 5G মোবাইল বাজার ধরতে এবার আরও একধাপ এগোল Oppo। আগামী ২৭ এপ্রিল বাজেট 5G ফোন নামাচ্ছে এই চিনা সংস্থা।বাজারে আসছে Oppo A53s 5G।

দেশের 5G মোবাইল বাজার ধরতে এবার আরও একধাপ এগোল Oppo। আগামী ২৭ এপ্রিল বাজেট 5G ফোন নামাচ্ছে এই চিনা সংস্থা।বাজারে আসছে Oppo A53s 5G।

গত বছরই Oppo A53s লঞ্চ করেছিল কোম্পানি। যদিও প্রতিযোগিতার বাজার ধরতে এবার নতুনভাবে এই ফোন আনছে ওপ্পো। নতুন 5G মডেলে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর। সম্প্রতি রিয়েলমি৮ ফাইভজি এসেছে বাজারে। মিডিয়াটেকের সেই একই চিপসেট ব্যবহার হয়েছে রিয়েলমির ফাইভজি মডেলে। ওপ্পোর তরফে বলা হয়েছে, অন্যান্য কোম্পানির থেকে স্পেসিফিকেশন অনুযায়ী সস্তা হবে তাদের ফোন।

টেক ব্লগাররা বলছেন, ভারতে 5G প্রযুক্তি আসার আগেই মার্কেট ধরতে চাইছে মোবাইল কোম্পানিগুলি। সেখানে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭০০ প্রসেসর সবার কাছে একটা উপরি পাওনা। কারণ এর থেকে সস্তায় 5G সাপোর্ট দেওয়ার মতো
প্রসেসর বাজারে নেই বললেই চলে।

ইতিমধ্যেই ফোনের বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে কোম্পানি। যেখানে বলা হয়েছে, ১৫০০০ টাকার মধ্যেই রাখা হবে Oppo A53s 5G-এর দাম। সম্প্রতি রিয়েলমি৮ ৫জি বাজারে এনেছে চিনা সংস্থা । ওই মডেলের দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা। বর্তমানে ভারতীয় বাজারে সবথেকে সস্তা 5G ফোনের তকমা রয়েছে রিয়েলমির হাতে। সেই জায়াগাটাই ধরতে চাইছে ওপ্পো। আগামী ২৭ এপ্রিল বেলা ১২টার পর ফ্লিপকার্টে পাওয়া যাবে Oppo A53s 5G।

কোম্পানির তরফে বলা হয়েছে বেশি মেমরি থাকবে এই নতুন ফোনে। মনে করা হচ্ছে, Oppo A53s 5G-র বেস ভেরিয়েন্টেই ১২৮জিবি স্টোরেজ পাওয়া যেতে পারে। যা ১ টিবি পর্যন্ত বাড়ানোর অপশন থাকবে। বর্তমানে দেশের মোবাইল বাজারে বেশকয়েকটি ফোনে আকর্ষণীয় অফার দিচ্ছে ওপ্পো। যার মধ্যে Oppo F19 সিরিজের তিনটি মডেল রয়েছে। Oppo F19, Oppo F19 Pro ছাড়াও Oppo F19 Pro+ মডেলে অফার দিচ্ছে কোম্পানি। ইতিমধ্যেই  চিনা কোম্পানির Oppo F19 মডেলের দাম রাখা হয়েছে ২১,৪৯০ টাকা। বাজাজ ফিনসার্ভ ইএমআই স্টোরে কিস্তির জন্য আলাদা টাকা নিচ্ছে না কোম্পানি। Oppo F19 মডেলের জন্য প্রতি মাসে ১২৬৬ টাকা দিতে হবে ক্রেতাকে।

বাজারে এই মুহূর্তে ওপ্পো ফোনের বেশ চাহিদা রয়েছে। ক্যামেরা সেন্ট্রিক ফোন বলতেই ওপ্পো, ভিভোর নাম করেন ক্রেতারা। Oppo F19 সিরিজ কোম্পানির মিডরেঞ্জের ফ্ল্যাগশিপ ধরা যেতে পারে। অত্যাধুনিক প্রযুক্তির এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ ও কালার অপারেটিং সিস্টেমের সুবিধা। Oppo F19 সিরিজের সব মডেলেই রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ইউএসবি টাইপ সি পোর্ট ছাড়াও ৩.৫ এমএম অডিও জ্যাক। ফ্লুইড ব্ল্যাক , স্পেস সিলভার ও ক্রিস্টাল সিলভার রঙে পাওয়া যায় ওপ্পোর এই ফোনগুলি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget