এক্সপ্লোর

Oppo Phones: ওপ্পো এফ২৯ ৫জি সিরিজ লঞ্চ হয়েছে ভারতে, কোন কোন ফোন রয়েছে? দাম কত?

Oppo F29 5G Series: এই স্মার্টফোন সিরিজে রয়েছে ওপ্পো এফ২৯ ৫জি এবং ওপ্পো এফ২৯ প্রো ৫জি - এই দুই ফোন।

Oppo Phones: ওপ্পো এফ২৯ ৫জি সিরিজ লঞ্চ হল ভারতে। এই স্মার্টফোন সিরিজে রয়েছে ওপ্পো এফ২৯ ৫জি এবং ওপ্পো এফ২৯ প্রো ৫জি - এই দুই ফোন। বেস মডেলে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট। আর প্রো মডেলে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ এনার্জি প্রসেসর। ওপ্পো এফ২৯ ৫জি সিরিজের এই দুই ফোনের সাহায্যে জলের তলায় ফটোগ্রাফি করা যাবে। এই দুই ফোনই ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না ওপ্পো এফ২৫ ৫জি কিংবা ওপ্পো এফ২৯ প্রো ৫জি ফোন। 

ভারতে ওপ্পো এফ২৯ ৫জি সিরিজের এই দুই ফোনের দাম কত, কী কী রঙে লঞ্চ হয়েছে এবং কোথা থেকে কেনা যাবে ও কী কী অফার রয়েছে 

ওপ্পো এফ২৯ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৫ হাজার টাকা। আপাতত ওপ্পো ইন্ডিয়া ই-স্টোর থেকে প্রি-বুকিং সম্ভব। ২৭ মার্চ থেকে শুরু হবে বিক্রি। গ্লেসিয়ার ব্লু এবং সলিড পার্পল - এই দুই রঙে লঞ্চ হয়েছে ওপ্পো এফ২৯ ৫জি ফোন। 

ওপ্পো এফ২৯ প্রো ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৭,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৯,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্ট যার দাম ৩১,৯৯৯ টাকা। গ্রানাইট ব্ল্যাক এবং মার্বেল হোয়াইট- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এফ২৯ প্রো ৫জি ফোন। 

যেসব ক্রেতাদের এসবিআই অথবা এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ক্রেডিট কার্ড রয়েছে, তাঁরা এইসব কার্ড ব্যবহার করে ওপ্পো এফ২৯ ৫জি সিরিজের ফোন কিনতে গেলে ১০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন। এছাড়াও পাবেন ১০ শতাংশ এক্সচেঞ্জ বোনাস। এর পাশাপাশি ক্রেতারা জিরো ডাউন পেমেন্ট স্কিমে ফোন কেনার সুযোগও পাবেন। সেক্ষেত্রে ৮ মাস পর্যন্ত ইএমআই অপশন থাকবে। এছাড়াও নো-কস্ট ইএমআই অপশন থাকছে ৬ মাস পর্যন্ত। 

ওপ্পো এফ২৯ ৫জি এবং ওপ্পো এফ২৯ প্রো ৫জি - এই দুই ফোন অনলাইনে কেনা যাবে অ্যামাজন এবং ফ্লিপকার্ট, দুটো ই-কমার্স সংস্থা থেকেই। 

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget