এক্সপ্লোর

Oppo Phones: আগামী মাসেই ভারতে আসছে ওপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজ, কী কী ফিচার থাকবে?

Oppo Find X8 Series: ভারতে লঞ্চ হতে চলা ওপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজের বেস মডেল এবং প্রো ভ্যারিয়েন্টে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৪০০ চিপসেট থাকতে পারে।

Oppo Phones: ওপ্পো সংস্থা খুব তাড়াতাড়ি তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন (Oppo Flagship Phones) লঞ্চ করবে ভারতে। চিনে সম্প্রতি লঞ্চ হয়েছে ওপ্পো ফাইন্ড এক্স৮ (Oppo Find X8) এবং ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো (Oppo Find X8 Pro) - এই দুই ফোন। শোনা যাচ্ছে, এবার ভারতে লঞ্চ হবে এই দুই ফোন। যদিও নির্দিষ্ট ভাবে ওপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজের (Oppo Find X8 Series) ভারতে লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি। শুধু ভারতে নয়, গ্লোবাল মার্কেটেও এই ফোন লঞ্চের কথা শোনা গিয়েছে। অনুমান করা হচ্ছে, ভারতে ওপ্পো ফাইন্ড এক্স৮ এবং ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো- এই দুই ফোন হয়তো নভেম্বর মাসে লঞ্চ হতে পারে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। 

ভারতে লঞ্চ হতে চলা ওপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজের বেস মডেল এবং প্রো ভ্যারিয়েন্টে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৪০০ চিপসেট থাকতে পারে। এছাড়াও ওপ্পো ফাইন্ড এক্স৮ এবং ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো- এই দুই ফোনে Hasselblad Master ফিচার যুক্ত উন্নত ও আধুনিক ক্যামেরা ইউনিট থাকার সম্ভাবনা রয়েছে। 

ওপ্পো ফাইন্ড এক্স৮ এবং ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো- এই দুই ফোনের দাম ভারতে কত হতে পারে 

সাধারণত দেখা যায় চিনের সংস্থা নির্মিত ফোনের দাম চিনের তুলনায় ভারতে খুব একটা আলাদা হয় না। প্রা একই থাকে। সেই অনুসারে অনুমান, ভারতে ওপ্পো এক্স৮ ফোনের দাম ৫০ হাজার টাকার আশপাশে হতে পারে। বেস মডেলের নিরিখে এই দাম বলা হচ্ছে। অন্যদিকে ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো মডেলের বেস ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ভারতের বাজারে ৬০ হাজার টাকা থেকে ৬৫ হাজার টাকার মধ্যে হতে পারে। তবে ওপ্পো কর্তৃপক্ষ তাদের এই স্মার্টফোন সিরিজের ভারতে লঞ্চ কিংবা তার দাম সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। 

সম্প্রতি ভারতে সস্তায় একটি ৪জি ফোন লঞ্চ করেছে ওপ্পো সংস্থা 

ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ৩এক্স ৪জি ফোন। ওপ্পো সংস্থার এই ৪জি ফোন একটি বাজেট স্মার্টফোন। ওপ্পো এ৩এক্স ৪জি ফোনের ৪জি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৮৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। নেবুলা রেড এবং ওশান ব্লু- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ৩এক্স ৪জি ফোন। কেনা যাবে ওপ্পো সংস্থার অনলাইন স্টোর এবং অফলাইন রিটেল চ্যানেল থেকে। আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই ফোনের বিক্রি।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget