এক্সপ্লোর

Oppo Phones: ওপ্পোর নতুন ফোন হাজির ভারতে, কেনা যাবে ১৫ হাজার টাকার কমেই

Oppo K12x 5G: ২ অগস্ট থেকে ওপ্পো কে১২এক্স ৫জি ফোন বিক্রি শুরু হবে দেশে। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট এবং ওপ্পো ইন্ডিয়া ই-স্টোর থেকে। 

Oppo Phones: ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো কে১২এক্স ৫জি ফোন (Oppo K12x 5G)। একটি ৬ এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ প্রসেসর রয়েছে এই ফোনে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত র‍্যাম। ওপ্পোর এই ফোনে রয়েছে একটি মিলিটারি গ্রেড MIL-STD-810H সার্টিফিকেশন। এর অর্থ হল একটি ৩৬০ ডিগ্রি ড্যামেজ প্রুফ বডি (Damage Proof Body) রয়েছে এই ফোনে। ফলে ফোন পড়ে গেলে সহজে ভাঙবে না কিংবা নষ্ট হবে না। এছাড়াও ওপ্পো কে১২এক্স ৫জি ফোনে রয়েছে স্প্ল্যাশ টাচ টেকনোলজির (Splash Touch Technology) সাপোর্ট। তার ফলে ভেজা হাতেও ব্যবহার করা যাবে এই ফোন। বেশ স্লিম এবং স্লিক ডিজাইন নিয়ে লঞ্চ হয়েছে এই ফোন, ৭.৬৮ মিলিমিটার পুরু। ২ অগস্ট থেকে ওপ্পো কে১২এক্স ৫জি ফোন বিক্রি শুরু হবে দেশে। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট এবং ওপ্পো ইন্ডিয়া ই-স্টোর থেকে। 

ভারতে ওপ্পো কে১২এক্স ৫জি ফোনের দাম ভারতে কত 

  • এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। 
  • অন্যদিকে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১৫,৯৯৯ টাকা। 

ক্রেতাদের ১০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় দেবে ওপ্পো সংস্থা। তবে নির্দিষ্ট ব্যাঙ্কের ট্রানজাকশনে এই ছাড় পাওয়া যাবে। অন্যদিকে থাকছে নো-কস্ট ইএমআই অপশন তিন মাস পর্যন্ত। শুধুমাত্র ২ অগস্টই এই ছাড় থাকবে। ব্রিজ ব্লু এবং মিডনাইট ভায়োলাইট- এই দুই রঙে ওপ্পো কে১২এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে। 

ওপ্পো কে১২এক্স ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে 

  • এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 
  • অ্যান্ড্রয়েড ১৪ বেসড ColorOS 14- এর সাহায্যে পরিচালিত হবে ফোন। 
  • একটি ডুয়াল reinforced Panda Glass প্রোটেকশন রয়েছে ডিসপ্লের উপরে। 
  • ওপ্পো কে১২এক্স ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৩২ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 
  • ওপ্পো কে১২এক্স ৫জি ফোন ৫১০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট রয়েছে। 
  • এই ফোনে কানেক্টিভিটি ফিচার হিসেবে রয়েছে ৫জি, ডুয়াল ৪জি VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, GPS, GLONASS এবং ইউএসবি টাইপ-সি পোর্টের সাপোর্ট। এই ফোনে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক রয়েছে। ফোনের সাইডের অংশে ছিল ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 

আরও পড়ুন- পোকো বাডস এক্স১ লঞ্চ হতে চলেছে ভারতে, কেমন হবে ডিজাইন? কী কী ফিচার থাকতে পারে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget