এক্সপ্লোর

Oppo Phones: নতুন বছরের শুরুতেই আইফোনের মতো দেখতে ফোন লঞ্চ করতে চলেছে ওপ্পো, কোন কোন মডেল আসছে ?

Oppo Reno 13 Series: ওপ্পো রেনো ১২ সিরিজের সাকসেসর হিসেবে আগামী বছরের শুরুতে ভারতে লঞ্চ হতে পারে ওপ্পো রেনো ১৩ সিরিজ।

Oppo Phones: নতুন বছরের শুরুতেই ইউজারদের জন্য নয়া স্মার্টফোন সিরিজ (Oppo Smartphone Series) লঞ্চ করতে চলেছে ওপ্পো সংস্থা। ওপ্পো রেনো ১৩ সিরিজ (Oppo Reno 13 Series) ভারতে লঞ্চের কথা শোনা গিয়েছে। যদিও এই স্মার্টফোন সিরিজ চিনে কবে লঞ্চ হবে তা এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি ওপ্পো সংস্থা। তবে এটা নিশ্চিত যে চিনে লঞ্চের পরই ভারতে আসবে ওপ্পো রেনো ১৩ সিরিজ। তাই ভারতে এই স্মার্টফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণও প্রকাশ্যে আসেনি। তবে একটা আভাস পাওয়া গিয়েছে। টিপস্টার সুধাংশু আম্ভোরের অনুমান, ওপ্পো রেনো ১৩ সিরিজ ভারতে লঞ্চ হতে পারে ২০২৫ সাল অর্থাৎ আগামী বছর জানুয়ারি মাসে, অর্থাৎ নতুন বছরের একদম শুরুতেই। ওপ্পো রেনো ১৩ (Oppo Reno 13) এবং ওপ্পো রেনো ১৩ প্রো (Oppo Reno 13 Pro) - এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, ওপ্পো রেনো ১৩ সিরিজ চিনে লঞ্চ হতে পারে ২৫ নভেম্বর। তবে ওপ্পো কর্তৃপক্ষ এই প্রসঙ্গে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। 

ওপ্পো রেনো ১৩ এবং ওপ্পো রেনো ১৩ প্রো সিরিজে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে, দেখে নিন একনজরে 

  • শোনা যাচ্ছে, ওপ্পো রেনো ১৩ সিরিজের এই দুই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ প্রসেসর থাকতে পারে। 
  • ওপ্পো রেনো ১৩ ফোনের ব্যাক প্যানেলের ডিজাইন অনেকটা আইফোনের রেয়ার প্যানেলের ডিজাইনের মতো হতে পারে। 
  • ওপ্পো রেনো ১৩ সিরিজের বেস মডেলের ব্যাক প্যানেলের রেয়ার ক্যামেরা ইউনিটের ডিজাইন আইফোনের মতো হতে পারে। 
  • এছাড়াও ওপ্পো রেনো ১৩ ফোনের ব্যাক প্যানেলে থাকতে পারে গ্লাস ফিনিশ, অর্থাৎ ফোনের রেয়ার প্যানেল স্বচ্ছ কাচের মতো হতে পারে। 
  • ওপ্পো রেনো ১৩ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা মডিউল থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তিনটি ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনে। 
  • ওপ্পো রেনো ১৩ প্রো ফোনে ৬.৮৩ ইঞ্চির কোয়াড কার্ভড ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও এই ফোনে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। 
  • ওপ্পো রেনো ১৩ প্রো ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো শুটার থাকার কথা শোনা গিয়েছে। 
  • ওপ্পো রেনো ১৩ প্রো ফোনে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে। এই ফোনে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস হিসেবে লঞ্চ হবে। অর্থাৎ জল এবং ধুলোয় সহজে নষ্ট হবে না। 

চলতি বছর মে মাসে ওপ্পো রেনো ১২ সিরিজ চিনে লঞ্চ হয়েছিল। আর তারপর জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন সিরিজ। ওপ্পো রেনো ১২ এবং ওপ্পো রেনো ১২ প্রো - এই দুই ফোন লঞ্চ হয়েছিল। এবার তারই সাকসেসর মডেল লঞ্চ হতে চলেছে। 

আরও পড়ুন- ক্রেতাদের পছন্দ স্লিম ফোন, অ্যাপেলকে পাল্লা দিতে আসছে স্যামসাং, কী কী চমক ইউজারদের জন্য 

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget