এক্সপ্লোর

Pebble Spark: ব্লুটুথ কলিং ফিচার নিয়ে ভারতে আসছে নতুন স্মার্টওয়াচ, একবার চার্জ দিলে ব্যাটারি থাকবে ৫ দিন

Pebble Smartwatch: জানা গিয়েছে, Pebble Spark- এই স্মার্টওয়াচ লঞ্চ হবে ভারতে। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে।

Smartwatch: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে Pebble সংস্থার স্মার্টওয়াচ (Smartwatch)। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে। ১৮ জুলাই থেকে শুরু হবে বিক্রি। জানা গিয়েছে, Pebble Spark- এই স্মার্টওয়াচ লঞ্চ হবে। এই স্মার্টওয়াচে থাকতে চলেছে একটি ১.৭ ইঞ্চির চৌকো আকৃতির ফুল এইচডি ডিসপ্লে (Full HD Display)। এছাড়াও এই স্মার্টওয়াচে থাকতে পারে ওয়ান ট্যাপ ভয়েস অ্যাসিসট্যান্ট (One Tap Voice Assistant) সাপোর্ট। আর থাকবে ফাইন্ড মাই ফোন (Find My Phone) অ্যাপ। একাধিক স্পোর্টস মোড এবং হেলথ মনিটরিং ফিচার থাকবে Pebble Spark স্মার্টওয়াচে। এর মধ্যে রয়েছে ব্লাড অক্সিজেন বা SpO2 ট্র্যাকিং এবং হার্ট রেট মনিটরিং ফিচার। এই স্মার্টওয়াচে একটি ১৮০ এমএএইচ ব্যাটারি রয়েছে। কোম্পানির দাবি, একবার চার্জ দিলে প্রায় ৫ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে এই স্মার্টওয়ায়চে। মোট চারটি রঙে ভারতে এই স্মার্টওয়াচ লঞ্চ হবে জানা গিয়েছে।

ভারতে Pebble Spark স্মার্টওয়াচের দাম

ফ্লিপকার্টে দেখা গিয়েছে এই স্মার্টওয়াচের দাম ৪৪৯৯ টাকা। তবে সংস্থার মাধ্যমে ১৯৯৯ টাকা ইন্ট্রোডাক্টরি দামে এই স্মার্টওয়াচ লঞ্চ করা হবে। কালো, নীল, চারকোল এবং ডিপ ওয়াইন কালার- এই চারটি ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হতে পারে Pebble Spark স্মার্টওয়াচ।

Pebble Spark স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই স্মার্টওয়াচে একটি ১.৭ ইঞ্চির চৌকো আকৃতির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও এই স্মার্টওয়াচে একটি বিল্ট-ইন মাইক্রোফোন এবং স্পিকার রয়েছে, যার সাহায্যে ইউজাররা স্মার্টওয়াচের মাধ্যমেই ফোনকলে কথা বলতে পারবেন। এক্ষেত্রে অবশ্য ব্লুটুথের সাহায্য প্রয়োজন। অর্থাৎ এই স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং ফিচার থাকবে।
  • একাধিক স্পোর্টস মোড এবং হেলথ ট্র্যাকিং ফিচার থাকবে এই স্মার্টওয়াচে। ইউজার কতটা হাঁটলেন (স্টেপ কাউন্টিং) এবং স্লিপ মনিটরিং ফিচারও থাকতে চলেছে। ঘড়ির ওজন ৪৫ গ্রাম। একবার ফুল চার্জ দিলে স্ট্যান্ডবাই হিসেবে প্রায় ১৫ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে।
  • এই স্মার্টওয়াচ একটি IP67 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অ্যান্ড্রয়েড এবং আইওএস দু’ধরনের ডিভাইসের সঙ্গে যুক্ত হতে পারবে। ক্লাউড বেসড ওয়াচ ফেসের সুবিধাও রয়েছে এখানে। এছাড়াও ব্লুটুথ ভি৫, এআই ভয়েস অ্যাসিসট্যান্ট এবং স্মার্ট নোটিফিকেশনের সুবিধা থাকছে এই স্মার্টওয়াচে।

আরও পড়ুন- গুগল পিক্সেল বাডস প্রো কবে লঞ্চ হবে ভারতে? জেনে নিন সম্ভাব্য ফিচার

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget