এক্সপ্লোর

Social Media Chat Blackmail : সোশ্যাল মিডিয়ায় ছবি মর্ফ করে ব্ল্যাকমেলিং ! টাকার চাপে মাথা না নুইয়ে বাঁচবেন কীভাবে?

অভিযোগ ভিডিও কল ধরলেই স্ক্রিনে দেখা যাচ্ছে, অশালীন পোশাকে এক মহিলাকে। প্রথমে থতমত খেয়ে যাচ্ছেন অনেকেই। ফাঁদে পড়ে গেছেন বুঝে ওঠার আগেই কাজ সেরে ফেলছেন প্রতারকরা

কলকাতা : করোনাকালে দমবন্ধ পরিবেশ। বাড়িতেই কাটছে বেশিরভাগ সময়। একাকীত্ব ক্রমেই ঘিরে ধরছে । দীর্ঘদিন বন্ধ শপিং মল। থিয়েটারে ছবি দেখতে যাওয়ার অভ্যেসও ছাড়তে হয়েছ বিধিনিষেধের চাপে। এই মুহূর্তে খোলা জানলা বলতে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলিই। বাইরে বেরিয়ে সময় কাটানোর বিধিনিষেধের মধ্যে ফেসবুক চ্যাটবক্সেই কফি টেবিলের মজা খুঁজছে নেটাগরিকরা। কিন্তু তাতে বাড়ছে বিপদও। 

সম্প্রতি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল এই শহরেই। একের পর এক মানুষ পড়ছেন বন্ধুত্বের প্রতারণা চক্রে (Cyber Fraud)। অনেকেই অচেনা প্রোফাইলের অনুরোধে সাড়া দেন। তারপর আসে চ্যাট রিকোয়েস্ট (Chat)। তারপর হঠাত একদিন ভিডিও কল (Video Call )। এরপরই ঘটে বিপদ। অভিযোগ ভিডিও কল ধরলেই স্ক্রিনে দেখা যাচ্ছে, অশালীন পোশাকে এক মহিলাকে। প্রথমে থতমত খেয়ে যাচ্ছেন অনেকেই। ফাঁদে পড়ে গেছেন বুঝে ওঠার আগেই কাজ সেরে ফেলছেন প্রতারকরা। কলের ওপারের ব্যক্তির ছবি নিয়ে তাঁরা বিকৃত করে বসিয়ে দিচ্ছেন অশালীন ছবিতে। তারপর আসছে ব্ল্যাকমেল করে ফোন। বলা হচ্ছে, তাঁর বিকৃত-আশালীন ভিডিও ফাঁস করে দেওয়া হবে চেনা পরিচিতদের কাছে। কখনও আবার  হুমকি দেওয়া হয়, ভিডিও কলের ওই মহিলার সঙ্গে তাঁর অশালীন ছবি পুলিশের হাতে রয়েছে। ' হয় টাকা দিন , নয় অসম্মানের জন্য প্রস্তুত থাকুন ! ' এমন হুমকির মুখে কেউ মাথা নোয়াচ্ছেন, কেউ আবার পুলিশের দ্বারস্থও হচ্ছেন। 



আরও পড়ুন : Cyber Insecurity: অনলাইনে লেনদেন করতে গেলেই আতঙ্ক? হ্যাকার ফোবিয়া কাটাবেন কী করে?



জানা যাচ্ছে, বিষয়টি কলকাতা পুলিশেরও অজানা নয়। কিন্তু কীভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তারপর ভিডিও কল করে অভিযোগকারীর ছবি মর্ফ করে ব্লাকমেল করা হচ্ছে? কীভাবেই তা এড়ানো যায়?  পুলিশ সূত্রের খবর, এইভাবে ছবি মর্ফ করে ব্ল্যাকমেলের চক্র চালায় রাজস্থানের একাধিক গ্যাং।  

 তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত জানালেন, অনেকেই লজ্জায় পুলিশের কাছে যেতে চাইছেন না।  এই সমস্যা থেকে বাঁচার উপায়ও আছে। তাঁর পরামর্শ - 

  • অজানা- অচেনা প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না। 
  • কারও বন্ধুত্বের প্রস্তাব মেনে নেওয়ার আগে দেখুন কোনও যোগসূত্র খুঁজে বের করতে পারেন কিনা। 
  • আপনার কোনও বন্ধুর সঙ্গে কি তাঁর বন্ধুত্ব আছে ?
  • অচেনা কারও চ্যাট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না, ভিডিও চ্যাট তো নয়ই !
  • ভিডিও চ্যাট অ্যাকসেপ্ট করার হলে আগে আপনার ক্যামেরাটি অফ রাখুন। 
  • তা যদি করতে না পারেন, ব্ল্যাক টেপ দিয়ে ক্যামেরা ঢেকে রাখুন। 
  • কোনওভাবে ফাঁদে পড়ে গেলে কোনওভাবেই টাকা দেবেন না।
  • লজ্জা ভুলে পুলিশের দ্বারস্থ হোন। জানবেন আপনি একা নন, অনেকেই এইরকম প্রতারণার শিকার। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget