এক্সপ্লোর

Piyush Goel: মানুষের বুদ্ধিমত্তা যে কোনও AI-এর থেকে শতগুণে এগিয়ে থাকবে ! AI-আতঙ্কে ভীত তরুণদের কী বার্তা দিলেন পীযূষ গোয়েল ?

Piyush Goyal on AI: পীযূষ গোয়েল জানান, 'কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বোত্তম ব্যবহারের জন্য মানুষের মন মস্তিষ্ক বুদ্ধিমত্তা নির্মিত হয়েছে।'

Piyush Goyal on AI: কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সম্প্রতি গত বৃহস্পতিবার লন্ডনে 'ফিউচার ফ্রন্টিয়ার ফোরাম' অনুষ্ঠানে একটি আলাপচারিতার সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বেশ কিছু বিষয় তুলে ধরেন এবং ভারতের তরুণ প্রজন্মকে আশ্বস্ত করেন যে এআই কখনই মানব মস্তিষ্কের বিকল্প হয়ে উঠতে পারবে না। তিনি এও জানান যে মানুষের মন, মানুষের বুদ্ধিমত্তা সবসময় কৃত্রিম বুদ্ধিমত্তার তুলনায় অনেক এগিয়ে থাকবে, ফলে এই নতুন প্রযুক্তির কারণে চাকরি হারানোর ভয় যে ছেলে-মেয়েরা পাচ্ছেন, তা অমূলক।

এই ফিউচার ফ্রন্টিয়ার ফোরামে এসে পীযূষ গোয়েল বলেন যে, 'ভারত আবশ্যিকভাবে এই কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রটিতে প্রবেশ করতে চলেছে এবং এই নতুন প্রযুক্তি গ্রহণ করতে চলেছে। আমরা এই প্রযুক্তি নিয়ে এমন কোনও উদ্বেগের ক্ষেত্র হিসেবে দেখছি না যা চাকরি হারানোর ভয়কে ত্বরান্বিত করতে পারে।'

তিনি আরও বলেন, 'আমাদের দেশ প্রতিভার কথা বিবেচনা করে, আমি মনে করি আমাদের তথ্যের ক্ষেত্রে AI-এর মাধ্যমে নতুন সম্ভাবনার ব্যাখ্যা করার ক্ষেত্রে বিশ্বকে সাহায্য করার জন্য আরও অনেক পথ খুলে দেওয়া উচিত। তাই আমরা এটিকে কেবল আমাদের লোকেদের পুনরায় প্রশিক্ষণ দেওয়ার এবং আমাদের প্রতিভাকে পুনরায় দক্ষ করে তোলার জন্য প্রয়োজনীয় হিসেবে দেখছি।'

তাঁর কথায়, 'তাই দিনশেষে বেশিরভাগ ভারতীয়ই নিশ্চিত যে মানুষের মন সর্বদাই সর্বোচ্চ থাকবে। এগিয়ে থাকবে, কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বোত্তম ব্যবহারের জন্য মানুষের মন মস্তিষ্ক বুদ্ধিমত্তা নির্মিত হয়েছে। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণ করতে হবে মানুষের মনকে আর তাই শেষ পর্যন্ত মানুষের বুদ্ধিমত্তাই যে কোনও ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে শ্রেষ্ঠ হবে তা আমি সম্পূর্ণ নিশ্চিত'।

গত বুধবার থেকে দুই দিনের সরকারি যুক্তরাজ্য সফরে ছিলেন পীযূষ গোয়েল। ভারত-যুক্তরাজ্য মুক্তি বাণিজ্য চুক্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ বৈঠকগুলি করার লক্ষ্যেই এই সফর। এই হাই-লেভেল সফর মূলত যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্ব আরও জোরদার করে তুলতে ভারতের ক্রমবর্ধমান প্রচেষ্টাকেই তুলে ধরে। গত মাসে উভয় দেশের প্রধানমন্ত্রী কর্তৃক ভারত-যুক্তরাজ্য এফটিএ ঘোষণার পরে পরেই এটি অনুষ্ঠিত হয়।

একটি সমাজমাধ্যমের পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন যে 'ভারত-যুক্তরাজ্য অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তোলার জন্য আর্থিক কাঠামো, দীর্ঘমেয়াদী অর্থায়ন, নতুন বাণিজ্য সুযোগ উন্মোচনের ক্ষেত্রে সহযোগিতার উপায় নিয়ে আলোচনা করা হয়েছে'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget