এক্সপ্লোর

Poco Phones: পোকো 'সি' সিরিজের নতুন ফোন হাজির ভারতে, কেনা যাবে ১০ হাজার টাকার অনেক কম দামে

Poco C71: ভারতে পোকো সি৭১ ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৬৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৭৪৯৯ টাকা।

Poco Phones: ভারতে লঞ্চ হয়েছে পোকো সি সিরিজের নতুন ফোন। এবার লঞ্চ হয়েছে পোকো সি৭১ ফোন। এই ফোনে ৬.৮৮ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে একটি অক্টা-কোর Unisoc T7250 চিপসেট রয়েছে। তার সঙ্গে ৬ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে। পোকো সি৭১ ফোনে পাওয়া যাচ্ছে ৫২০০ এমএএইচ ব্যাটারি। এর পাশাপাশি পাবেন ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট, যেখানে ৩২ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর পাবেন আপনি। পোকো সি৭১ ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। ফলে জল এবং ধুলোয় সহজে নষ্ট হবে না এই ফোন। রেডমি এ৫ ফোনের বেশ কিছু ফিচারের সঙ্গে মিল রয়েছে পোকো সি৭১ ফোনের অনেক ফিচারের। 

ভারতে পোকো সি৭১ ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৬৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৭৪৯৯ টাকা। ৮ এপ্রিল শুরু হতে চলেছে ফোনের বিক্রি। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। কুল ব্লু, ডেজার্ট গোল্ড, পাওয়ার ব্ল্যাক- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে পোকো সি৭১ ফোন। 

এয়ারটেল প্রিপেড ইউজারদের জন্য রয়েছে সুখবর। এয়ারটেলের প্রিপেড ব্যবহার করলে পোকো সি৭১ ফোন কিনতে পারবেন ৫৯৯৯ টাকায়। স্পেশ্যাল বেনিফিট হিসেবে অতিরিক্ত ৫০ জিবি ডেটা পাবেন ইউজাররা। ১০ এপ্রিল দুপুর ১২টা থেকে এই বিশেষ সুবিধা চালু হবে। 

পোকো সি৭১ ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন 

  • পোকো সি৭১ ফোনের ডিসপ্লেতে রয়েছে ওয়েট টাচ সাপোর্ট। অর্থাৎ ভেজা হাতেও ফোন ব্যবহার করতে পারবেন। এই ফোনের স্ক্রিন দেখলে ইউজারদের যাতে চোখে কোনও সমস্যা না হয়, সেভাবেই তৈরি করা হয়েছে পোকো সি৭১ ফোনের ডিসপ্লে। 
  • পোকো সি৭১ ফোনে রয়েছে ভার্চুয়াল র‍্যাম এক্সপ্যানশন ফিচারের সাপোর্ট। এর সাহায্যে ফোনের ইনবিল্ট র‍্যামের পরিমাণ ১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজের পরিমাণও ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 
  • অ্যান্ড্রয়েড ১৫ আউট অফ দ্য বক্সের সাপোর্ট পরিচালিত হবে পোকো সি৭১ ফোন। এই ফোনে ২ বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং ৪ বছরের সিকিউরিটি আপডেট পাবেন ইউজাররা। 
  • পোকো সি৭১ ফোনে ৫২০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। ফোনের রেয়ার প্যানেলে রয়েছে স্প্লিট গ্রিড ডিজাইন এবং ডুয়াল টোনের ফিনিশ। 

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget