এক্সপ্লোর

Poco Smartphones: ভারতে হাজির পোকো এক্স৭ ৫জি সিরিজ, দাম কত? কেনার আগে জেনে নিন ফিচার

Poco X7 5G Series: পোকো এক্স৭ প্রো ৫জি ফোনের ফ্লিপকার্টে বিক্রি শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে। আর পোকো এক্স৭ ৫জি ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে ১৭ ফেব্রুয়ারি থেকে।

Poco Smartphones: পোকো এক্স৭ ৫জি সিরিজ (Poco X7 5G Series) লঞ্চ হয়েছে ভারতে। এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হয়েছে পোকো এক্স৭ ৫জি (Poco X7 5G) এবং পোকো এক্স৭ প্রো ৫জি (Poco X7 Pro 5G) - এই দুই ফোন। বেস মডেলে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ আলট্রা চিপসেট। এছাড়াও এই বেস মডেলে পাওয়া যাবে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। অন্যদিকে প্রো ভ্যারিয়েন্টে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৪০০ আলট্রা প্রসেসর। এর সঙ্গে ৬৫৫০ এমএএইচ ব্যাটারি ও ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্টও পাওয়া যাবে। পোকো এক্স৭ ৫জি সিরিজের দুটো ফোনেই ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর এবং ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 

ভারতে পোকো এক্স৭ ৫জি এবং পোকো এক্স৭ প্রো ৫জি- এই দুই ফোনের দাম 

পোকো এক্স৭ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেল রয়েছে যার দাম ২৩,৯৯৯ টাকা। কসমিক সিলভার, গ্লেসিয়ার গ্রিন এবং পোকো ইয়েলো- এই তিন রঙে লঞ্চ হয়েছে পোকো এক্স৭ ৫জি ফোন। 

পোকো এক্স৭ প্রো ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৬,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৯ টাকা। নেবুলা গ্রিন, অবসিডিয়ান ব্ল্যাক এবং পোকো ইয়েলো - এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে পোকো এক্স৭ প্রো ৫জি ফোন। 

পোকো এক্স৭ প্রো ৫জি ফোনের ফ্লিপকার্টে বিক্রি শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে। আর পোকো এক্স৭ ৫জি ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে ১৭ ফেব্রুয়ারি থেকে। আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকরা ২০০০ টাকা অফার পাবেন। এছাড়াও পোকো এক্স৭ প্রো ৫জি ফোন কেনার সময় প্রথম দিন ক্রেতারা ১০০০ টাকা অতিরিক্ত ছাড় পাবেন। 

পোকো এক্স৭ ৫জি এবং পোকো এক্স৭ প্রো ৫জি, কী কী ফিচার রয়েছে এই দুই ফোনে 

  • পোকো এক্স৭ ৫জি ফোনে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। আর পোকো এক্স৭ প্রো ৫জি ফোনে রয়েছে ৬.৭৩ ইঞ্চির ডিসপ্লে। 
  • পোকো এক্স৭ ৫জি এবং পোকো এক্স৭ প্রো ৫জি, এই দুই ফোনেই ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে। এআই যুক্ত ফটো এডিটিং একাধিক টুল রয়েছে এই দুই ফোনে। 
  • পোকো এক্স৭ ৫জি সিরিজের দুই ফোনই ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস, অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। 
  • পোকো এক্স৭ প্রো ৫জি ফোনে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৪৭ মিনিট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget