এক্সপ্লোর

Poco X5 Pro: নতুন বছরে ভারতে আসছে পোকো-র নতুন ফোন, লঞ্চ হবে পোকো এক্স৫ প্রো, কী কী ফিচার থাকতে পারে?

Poco Smartphone: শোনা যাচ্ছে, রেডমি নোট ১২ প্রো স্পিড এডিশনের সঙ্গে পোকো এক্স৫ প্রো মডেলের অনেক মিল থাকার সম্ভাবনা রয়েছে।

Poco X5 Pro: ভারতে লঞ্চ হতে চলেছে পোকো এক্স৫ প্রো (Poco X5 Pro) স্মার্টফোন। তবে এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, হয়তো জানুয়ারি মাসের শেষ দিকে পোকো কোম্পানির 'এক্স' সিরিজের এই ফোন লঞ্চ হতে পারে। বলা হচ্ছে, রেডমি নোট ১২ স্পিড এডিশনের (Redmi Note 12 Speed Edition) রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে পোকো এক্স৫ ফোন। শোনা যাচ্ছে, এই ফোনে একটি স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত থাকতে পারে। পোকো এক্স৫ প্রো ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। 

শোনা যাচ্ছে, রেডমি নোট ১২ স্পিড এডিশনের সঙ্গে পোকো এক্স৫ প্রো মডেলের অনেক মিল থাকার সম্ভাবনা রয়েছে। চিনে ইতিমধ্যেই এই স্পিড এডিশনের ফোন লঞ্চ হয়েছে। সেখানে এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম CNY 1,699- ভারতীয় মুদ্রায় প্রায় ২০ হাজার টাকা। এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ বেসড MIUI 14- এর সাপোর্ট। এছাড়াও এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ফ্লেক্সিবল OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর সঙ্গে রয়েছে একটি অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর এবং তার সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি পর্যন্ত র‍্যাম। 

রেডমি নোট ১২ স্পিড এডিশন ফোনে রয়েছে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে ১০০ মেগাপিক্সেলের একটি Samsung HM2 সেনসর। এই প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি সেনসর। এই ফোনে রয়েছে ২৫৬ জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং তাদের গ্যালাক্সি এ সিরিজের নতুন ফোন লঞ্চ করতে চলেছে ভারতে। শোনা গিয়েছে, এবার লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি ফোন। এই ফোনের পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি এবং  স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনও লঞ্চের কথা রয়েছে। আগামী ১৮ জানুয়ারি এই তিনটি ফোন ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই দুই ফোন Awesome Black, Awesome Burgundy, Awesome Green- এই তিনটি রঙে লঞ্চ হতে পারে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের এই ফোনগুলিতে থাকতে পারে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। সেখানে সেট করা থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

আরও পড়ুন- নতুন বছরে গ্যালাক্সি 'এ' সিরিজের তিনটি ফোন লঞ্চ করতে চলেছে স্যামসাং, কোন কোন মডেল লঞ্চ হবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget