এক্সপ্লোর

Poco Smartphones: ভারতে আসছে পোকো সংস্থার 'নিও' ব্র্যান্ডের প্রথম ফোন, কোন মডেল কবে লঞ্চ হতে পারে?

Poco X6 Neo: যদি পোকো এক্স৬ নিও ফোন রেডমি নোট ১৩আর ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হয়, তাহলে দুই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন মিল থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, রেডমি নোট ১৩আর প্রো ফোন চিনে লঞ্চ হয়ে গিয়েছে।

Poco Smartphones: ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে পোকো সংস্থা। এবার লঞ্চ হতে চলেছে পোকো এক্স৬ নিও (Poco X6 Neo)। এই প্রথম ভারতে 'নিও' ব্র্যান্ডের (Poco neo Smartphones) ফোন লঞ্চ করতে চলেছে পোকো সংস্থা। কবে এই ফোন লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে শোনা যাচ্ছে খুব বেশি দেরি নেই। সূত্রের খবর, আগামী মাসে অর্থাৎ মার্চ মাসে পোকো এক্স৬ নিও ফোন ভারতে লঞ্চ হতে পারে। তবে সুনিশ্চিত ভাবে কিছু জানা যায়নি পোকো সংস্থার তরফে। পোকো এক্স৬ নিও ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 

এক টিপস্টার (সঞ্জু চৌধুরী) এক্স মাধ্যমে নিজের হ্যান্ডেলে দাবি করেছেন পোকো এক্স৬নিও ফোন ভারতে লঞ্চ হবে মার্চ মাসে এবং দাম হবে ১৫ হাজার টাকার কম বা এর আশপাশে। তিনি আরও জানিয়েছেন, পোকো এক্স৬ নিও ফোনে ৬.৬৭ ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এই ফোন IP54 রেটিং যুক্ত একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পোকো এক্স৬ নিও ফোনে একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক থাকতে পারে। এর পাশাপাশি এও শোনা গিয়েছে, পোকো এক্স৬ নিও ফোন ভারতে লঞ্চ হতে পারে রেডমি নোট ১৩আর প্রো ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে।  

যদি পোকো এক্স৬ নিও ফোন রেডমি নোট ১৩আর ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হয়, তাহলে দুই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন মিল থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, রেডমি নোট ১৩আর প্রো ফোন চিনে লঞ্চ হয়ে গিয়েছে। এই ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নেওয়া যাক।

  • ৬.৬৭ ইঞ্চির একটি OLED ডিসপ্লে রয়েছে রেডমি নোট ১৩আর প্রো ফোনে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 
  • এছাড়াও এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর রয়েছে। তার সঙ্গে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে।
  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের আর একটি শুটার রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। ফোনের সাইডের অংশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
  • শাওমির এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 

আরও পড়ুন- ৭০০০ টাকারও কমে ভারতে হাজির লাভা সংস্থার নতুন ফোন, কী কী ফিচার রয়েছে ইউজারদের সুবিধায়?

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget