এক্সপ্লোর

Poco X6 Neo: ভারতে পোকো এক্স৬ নিও ফোন কবে লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?

Poco Smartphones: লঞ্চের পর পোকো এক্স৬ নিও ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। নীল রঙে লঞ্চ হতে চলেছে এই ফোন।

Poco X6 Neo: ভারতে পোকো সংস্থা নতুন 'নিও' ফোন (Poco Neo Smartphone) লঞ্চ করতে চলেছে একথা আগেই শোনা গিয়েছিল। এবার সেই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে এল। ভারতে লঞ্চ হতে চলেছে পোকো এক্স৬ নিও (Poco X6 Neo) ফোন। আগামী ১৩ মার্চ দুপুর ১২টায় এই ফোন লঞ্চ হবে দেশে। এক্স মাধ্যমে পোকো ইন্ডিয়া (Poco India) এই ঘোষণা করেছে। বলা হচ্ছে, রেডমি নোট ১৩আর প্রো (Redmi Note 13R Pro) ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে পোকো এক্স৬ নিও ফোন। ফ্লিপকার্ট (Flipkart) থেকে পোকো এক্স৬ নিও ফোন কেনা যাবে। নীল রঙে লঞ্চ হতে চলেছে এই ফোন। এখানে থাকতে চলেছে একটি আয়তাকার রেয়ার ক্যামেরা মডিউল। সেখানে দুটো ক্যামেরা সেনসর এবং একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকবে। অর্থাৎ পোকো এক্স৬ নিও ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে। 

পোকো এক্স৬ নিও ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে চলেছে। নীল রঙ ছাড়াও কমলা রঙে এই ফোন লঞ্চ হতে পারে। অর্থাৎ অন্তত দুটো রঙে এই ফোন ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফ্লিপকার্টের সাইটে তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। এই ফোনে bezel-less ডিজাইন থাকতে পারে। ফ্ল্যাট ডিসপ্লে থাকার কথা রয়েছে পোকো এক্স৬ নিও ফোনে। তার উপরে পাঞ্চ হোল কাট আউট থাকবে। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকবে। পোকো সংস্থার আসন্ন ফোন ৭.৬৯ মিলিমিটার পুরু হতে পারে। 

এর আগে শোনা গিয়েছিল, পোকো এক্স৬ নিও ফোন ৮ জিবি র‍্যাম এবং দুটো স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হবে। এই ফোনের দাম শুরু হবে ১৮ হাজার টাকার কমে। একটি OLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে। এছাড়াও পোকো এক্স৬ নিও ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। পোকো এক্স৬ নিও ফোন যদি সত্যিই রেডমি নোট ১৩আর প্রো ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হয়, তাহলে এই দুই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন অনেক ক্ষেত্রেই এক হতে পারে। পোকো এক্স৬ নিও ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর, ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি রেজোলিউশন যুক্ত OLED স্ক্রিন থাকতে পারে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। এর পাশাপাশি এই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। 

আরও পড়ুন- শাওমির ১৪ ফোনের সঙ্গে একইদিনে ভারতে হাজির শাওমি ১৪ আলট্রা, দাম কত? কী কী ফিচার রয়েছে?

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget