এক্সপ্লোর

Whatsapp Update: স্টোরেজ বাড়লেই খসবে মোটা টাকা! কীভাবে অনায়াসে স্টোরেজ বাঁচাবেন ?

Whatsapp: এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপের একটি পৃথক স্টোরেজ থাকত যাতে এই মেসেজিং প্ল্যাটফর্মে পাঠানো সব মেসেজ, ছবি, ভিডিয়ো, ফাইল সমস্তই সঞ্চিত থাকত। এবার থেকে গুগল অ্যাকাউন্টেই সরাসরি সঞ্চিত হবে সব ফাইল।

Whatsapp Storage:  নতুন বছরে হোয়াটসঅ্যাপে বড় বদল আসতে চলেছে। সারা বিশ্বে অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম এই হোয়াটসঅ্যাপ। এতদিন হোয়াটসঅ্যাপের সমস্ত ফাইল, ফটো, ভিডিয়ো থাকত এর নিজস্ব স্টোরেজে। কিন্তু এবার সেই স্টোরেজের জন্যেও পয়সা দিতে হতে পারে ব্যবহারকারীদের !  এমনটাই জানিয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা। অতিরিক্ত স্টোরেজ হলেই এবার তার মাসুল গুণতে হবে। কীভাবে পয়সা খরচ না করে আগেকার সব স্টোরেজ সুরক্ষিত রাখবেন জানেন ?

বিষয়টা কী ?

এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপের নিজস্ব একটি পৃথক স্টোরেজ থাকত যাতে এই মেসেজিং প্ল্যাটফর্মে পাঠানো সব মেসেজ, ছবি, ভিডিয়ো, ফাইল সমস্তই সঞ্চিত থাকত। তার সঙ্গে ফোনের কনট্যাক্টস, গ্যালারিতে জমানো ছবি ইত্যাদি সেভ হত গুগল ড্রাইভে। বলা ভাল গুগল অ্যাকাউন্টের যে নির্দিষ্ট ১৫ জিবি স্টোরেজ পাওয়া যায়, তার মধ্যে হোয়াটসঅ্যাপ স্টোরেজ যুক্ত হত না। তবে এবার থেকে ঐ ১৫ জিবি স্টোরেজের মধ্যেই সঞ্চিত হবে হোয়াটসঅ্যাপের সব ফাইল।

১৫ জিবির অতিরিক্ত স্টোরেজ হলেই তার জন্য পয়সা দিতে হবে ব্যবহারকারীকে। কিনতে হবে গুগল ওয়ান সাবস্ক্রিপশন। যেখানে ন্যূনতম ১০০ জিবি স্টোরেজের জন্য মাসিক ১.৯৯ ডলার (ভারতীয় মুদ্রায় ১৬৫ টাকা)। অর্থাৎ বছরে ১৯৮০ টাকা।

কীভাবে স্টোরেজ বাঁচাবেন ?

  • প্রাথমিকভাবে আপনি যদি গুগল ওয়ান সাবস্ক্রিপশন নিতে না চান, তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপের স্টোরেজ কমাতে হবে। ১৫ জিবি স্টোরেজের মধ্যে খুব সীমিত পরিসরে স্টোরেজকে বাঁধতে হবে।
  • হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে আপনাকে প্রথমে স্টোরেজ অ্যান্ড ডেটা অপশন থেকে দেখতে হবে কোন কোন অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা যায়, সেগুলি চিহ্নিত করে সোজা মুছে ফেলুন।
  • স্টোরেজ অপশনে গেলেই ৫ এমবির থেকে বড় ফাইলগুলিকে আলাদাভাবে দেখা যাবে।
  • পুরনো অনেক ছবি, ফাইল, ভিডিয়ো আলাদাভাবে এই অপশনে দেখতে পাবেন আপনি।
  • এই একই কাজ আপনি আপনার চ্যাটবক্স থেকেও করতে পারেন। অর্থাৎ চ্যাটবক্স থেকেও চ্যাট বা মিডিয়া আলাদাভাবে মুছতে পারেন আপনি।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ (WhatsApp) চ্যাটে যুক্ত হয়েছে নতুন সুবিধা। গুরুত্বপূর্ণ চ্যাট 'পিন' (WhatsApp Chat Pin) করে রাখার সুবিধা আগেই ছিল ইউজারদের হাতে। এবার এই ফিচারের ক্ষেত্রে চালু হয়েছে সময়সীমা। অর্থাৎ ইউজার একটি নির্দিষ্ট চ্যাট যতদিন চাইবেন ততদিন পর্যন্ত (শোনা যাচ্ছে একমার পর্যন্ত) 'পিনড চ্যাট' হিসেবে রাখতে পারবেন। হোয়াটসঅ্যাপে যেকোনও চ্যাট 'পিনড' করে রাখার মূল সুবিধা হল প্রয়োজনীয় তথ্য সহজে খুঁজে পাওয়া যায়। এমনিতেও হোয়াটসঅ্যাপের চ্যাটবক্সে যেকোনও দরকারি মেসেজ 'স্টার মার্ক' করে রাখার সুবিধা অনেক আগেই চালু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

আরও পড়ুন: Realme Smartphone: পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে রিয়েলমির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হতে পারে?

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget