এক্সপ্লোর

Poco X6 Series: ২০ হাজার টাকার কমেই পাবেন পোকোর নতুন ফোন, ভারতে হাজির পোকো এক্স৬ সিরিজ

Poco Smartphones: পোকো এক্স৬ ফোনে রয়েছে ৫১০০ এমএএইচ ব্যাটারি এবং পোকো এক্স৬ প্রো ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। দুটো ফোনেই রয়েছে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 

Poco X6 Series: ভারতে লঞ্চ হয়েছে পোকো এক্স৬ সিরিজ (Poco X6 Series)। এই স্মার্টফোন সিরিজে পোকো এক্স৬ (Poco X6) এবং পোকো এক্স৬ প্রো (Poco X6 Pro) - এই দুই ফোন লঞ্চ হয়েছে। বেস মডেলে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট। অন্যদিকে প্রো মডেলে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩০০ আলট্রা প্রসেসর। দুটো স্মার্টফোনেই রয়েছে AMOLED ডিসপ্লে। সেখানে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে। এছাড়াও ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে পোকো এক্স৬ সিরিজের ফোনে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। পোকো এক্স৬ ফোনে রয়েছে ৫১০০ এমএএইচ ব্যাটারি এবং পোকো এক্স৬ প্রো ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। দুটো ফোনেই রয়েছে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 

পোকো এক্স৬ এবং পোকো এক্স৬ প্রো- এই দুই ফোনের দাম কত ভারতে

পোকো এক্স৬ প্রো ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৪,৯৯৯ টাকা। এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ২৬,৯৯৯ টাকা। 

পোকো এক্স৬ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২১,৯৯৯ টাকা। 

আগামী ১৬ জানুয়ারি থেকে এই দুই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। আজ রাত থেকেই শুরু হবে প্রি-অর্ডার। ক্রেতারা আইসিআইসি ব্যাঙ্কের ক্রেডিট, ডেবিট কার্ড এবং ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে ২০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পাবেন ফোনের দামে। 

পোকো এক্স৬ এবং পোকো এক্স৬ প্রো- এই দুই ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই দুই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট। অ্যান্ড্রয়েড ১৪ বেসড HyperOS out-of-the-box সাপোর্টও রয়েছে পোকো এক্স৬ সিরিজের এই দুই ফোনে। এছাড়াও ইউজাররা পাবেন ৩ বছরে অপারেটিং সফটওয়্যার আপডেট এবং ৪ বছরের সিকিউরিটি আপডেট। 
  • পোকো এক্স৬ এবং পোকো এক্স৬ প্রো- এই দুই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির 1.5K রেজোলিউশনের ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই সিরিজের ফোনে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। 
  • পোকো এক্স৬ এবং পোকো এক্স৬ প্রো- এই দুই ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে, তার সঙ্গে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। পোকো এক্স৬ সিরিজের ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

আরও পড়ুন- ভারতে ১৫ হাজারের কমে কোন কোন ৫জি ফোন কিনতে পারবেন? রইল তালিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget