এক্সপ্লোর

Realme 11 Pro Series: ভারতে কবে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১১ প্রো সিরিজ? রইল সম্ভাব্য ফিচার-স্পেসিফিকেশন

Realme Smartphone: রিয়েলমি ১১ প্রো সিরিজ আগামী ৮ জুন দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে। ফ্লিপকার্টে এই স্মার্টফোন সিরিজের জন্য আলাদা পেজ চালু হয়েছে। অর্থাৎ লঞ্চের পর ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

Realme 11 Pro Series: রিয়েলমি ১১ প্রো (Realme 11 Pro) এবং রিয়েলমি ১১ প্রো প্লাস (Realme 11 Pro Plus) - এই দুই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৮ জুন। চিনে এই দুই ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এর সঙ্গে চিনে লঞ্চ হয়েছিল রিয়েলমি ১১ ভ্যানিলা মডেল। এই সমস্ত ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির কার্ভড ডিসপ্লে, ১টিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ এবগ ৫০০০ এমএএইচ ব্যাটারি। রিয়েলমি ১১ প্রো এবং রিয়েলমি ১১ প্রো প্লাস ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট। এছাড়াও এই দুই ফোনে যথাক্রমে রয়েছে ১০০ এবং ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। রিয়েলমি ১১ প্রো সিরিজ আগামী ৮ জুন দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে। ফ্লিপকার্টে এই স্মার্টফোন সিরিজের জন্য আলাদা পেজ চালু হয়েছে। অর্থাৎ লঞ্চের পর এই ই-কমার্স সংস্থা থেকে রিয়েলমি ১১ প্রো সিরিজের ফোন কেনা যাবে।  

রিয়েলমি ১১ প্রো এবং রিয়েলমি ১১ প্রো প্লাস ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • এই দুই ফোনে ডুয়াল সিম (ন্যানো) থাকতে পারে। এছাড়াও অ্যান্ড্রয়েড ১৩-র সাপোর্ট থাকতে পারে। এছাড়াও ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত কার্ভড ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। রিয়েলমি ১১ প্রো সিরিজের এই দুই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।
  • রিয়েলমি ১১ প্রো ফোনে ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এর সঙ্গে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রিয়েলমি ১১ প্রো প্লাস ফোনে একটি ২০০ মেগাপিক্সেলের Samsung HP3 প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর থাকতে পারে। রিয়েলমি ১১ প্রো এবং রিয়েলমি ১১ প্রো প্লাস- এই দুই ফোনে যথাক্রমে ১৬ এবং ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 
  • এই দুই ফোনেই থাকতে পারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। রিয়েলমি ১১ প্রো সিরিজের এই দুই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াট ও ১০০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকার কথা শোনা গিয়েছে। 

Oppo Reno 10 Series: ভারতে ওপ্পো রেনো ১০ সিরিজ (Oppo Reno 10 Series) লঞ্চের সম্ভাব্য সময় ফাঁস হয়েছে অনলাইনে। এর আগে চিনে লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ১০ সিরিজ। জানা গিয়েছে, ওপ্পো রেনো ১০ সিরিজে রয়েছে রেনো ১০ (Oppo Reno 10), রেনো ১০ প্রো (Oppo Reno 10 Pro) এবং রেনো ১০ প্রো প্লাস ৫জি (Oppo Reno 10 Pro Plus 5G) ফোন। ওপ্পো সংস্থা তাদের রেনো ১০ সিরিজের ভারতে লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে এক টিপস্টার এই স্মার্টফোন সিরিজের লঞ্চের পাশাপাশি র‍্যাম, স্টোরেজ, রঙ সম্পর্কেও আভাস দিয়েছেন। টিপস্টার পারস গগলানির কথায়, ওপ্পো রেনো ১০ সিরিজ জুনের তৃতীয় সপ্তাহে ভারতে লঞ্চ হতে পারে। Silver Grey, Confidential Black, Dream Gold- এই তিনটি রঙে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন সিরিজের তিনটি ফোন। 

আরও পড়ুন- মাঝে মাঝেই মানসিক অবসাদে ভুগছেন? মন ভাল রাখতে পাতে পড়ুক এই খাবারগুলি

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget