এক্সপ্লোর

Realme Phones: রিয়েলমির এই ৫জি ফোন এখনও পাওয়া যাবে আরও বেশি স্টোরেজ সমেত, দাম কত?

Realme 5G Smartphones: রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে ৫১২ জিবি স্টোরেজ নিয়ে। এই মডেলে রয়েছে ১২ জিবি র‍্যামও। জানা গিয়েছে, এই মডেলের দাম ৩৭,৯৯৯ টাকা।

Realme Phones: ভারতে রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি ফোন (Realme 14 Pro Plus 5G) লঞ্চ হয়েছিল এবছর জানুয়ারি মাসে। নতুন বছরের প্রথম মাসে লঞ্চ হওয়া এই ফোন এখন পাওয়া যাচ্ছে আরও বেশি স্টোরেজ সমেত। প্রথমে রিয়েলমির এই ৫জি ফোন লঞ্চ হয়েছিল ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ- এই তিনটি কনফিগারেশনে। সম্প্রতি রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি ফোন লঞ্চ হয়েছে ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ নিয়ে।

জানা গিয়েছে, এই মডেলের দাম ৩৭,৯৯৯ টাকা। ৬ মার্চ থেকে বিক্রি শুরু হয়েছে এই ফোনের। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়া ই-স্টোর থেকে। এছাড়াও অফলাইনেও কিনতে পারবেন বিভিন্ন রিটেল স্টোর থেকে। রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি ফোনের ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্ট কেনা যাবে Pearl White এবং Suede Grey- এই দুই রঙে। এই ফোনে ক্রেতারা পাবেন কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসরের সাপোর্ট। এছাড়াও রয়েছে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। রিয়েলমির এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে একটি পেরিস্কোপ শুটার। 

এর আগে রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি ফোন যে যে ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে সেগুলির দাম জেনে নিন। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ২৯,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ছিল ৩১,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ফোনের দাম ছিল ৩৪,৯৯৯ টাকা। Pearl White এবং Suede Grey- এই দুই রঙ ছাড়াও রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি ফোনের আগের তিন ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল Bikaner Purple রঙেও। 

রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি ফোনে ৬.৮৩ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এটি একটি AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং এই স্ক্রিনে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে। এছাড়াও এই ফোনে একটি ৪ এনএম অক্টা-কোর প্রসেসর রয়েছে। আর রয়েছে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট। রিয়েলমির এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং ৫০ মগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা রয়েছে। এছাড়াও ফোনের স্ক্রিনের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। ৮০ ওয়াটের চার্জিং সাপোর্টও পাবেন ইউজাররা। 

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget