এক্সপ্লোর

Realme Book Slim Laptop: ল্যাপটপে 'গেমচেঞ্জার' ? ১৮ অগাস্ট ভারতে আসছে Realme Book Slim

Best Laptop under 40000: রিয়েলমির অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে বলা হয়েছে, আগামী ১৮ অগাস্ট বেলা ১২টার সময় এই স্লিম ল্যাপটপ লঞ্চ করা হবে। কিছুদিন আগেই এ প্রসঙ্গে ট্যুইট করেন রিয়েলমি ইন্ডিয়া ও ইউরোপের সিইও মাধব শেঠ।

নয়াদিল্লি: আর কোনও জল্পনার অবকাশ রইল না। ১৮ অগাস্ট দেশে আত্মপ্রকাশ করতে চলেছে রিয়েলম বুক স্লিম (Realme Book Slim Laptop)। কোম্পানির অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে এই খবর নিশ্চিত করেছে রিয়েলমি।

ওই একই দিনে Realme GT 5G ও Realme GT Master Edition লঞ্চ করার কথা ছিল কোম্পানির। যদিও নতুন ট্যুইটে সেরকম কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। সম্প্রতি জিটি ৫জি সিরিজের সঙ্গেই ল্যাপটপের টিজার প্রকাশ্যে এনেছে রিয়েলমি। তবে এরই মধ্যে কোম্পানির ল্যাপটপ নিয়ে আরও একটি টিজার সামনে এসেছে।যেখানে রিয়েলমি বুক স্লিমের কথা বলেছিল কোম্পানি। টেক ব্লগারদের ধারণা, রিয়েলমি বুকের দুটো ভ্যারিয়েন্ট একসঙ্গে লঞ্চ হতে পারে। তা হলে একই ল্যাপটপ ভিন্ন নামে বিশ্ববাজারে ছাড়তে চলেছে চিনা কোম্পানি।

কী বলছেন কোম্পানির কর্ণধার ?
রিয়েলমির অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে বলা হয়েছে, আগামী ১৮ অগাস্ট বেলা ১২টার সময় এই স্লিম ল্যাপটপ লঞ্চ করা হবে। কিছুদিন আগেই এ প্রসঙ্গে ট্যুইট করেন রিয়েলমি ইন্ডিয়া ও ইউরোপের সিইও মাধব শেঠ। এই বিষয়ে একটি ফটো শেয়ার করেছেন তিনি। যেখানে রিয়েলমি বুক নিয়ে কাজ করছেন অফিসের সবাই। এই ল্যাপটপকে 'রিয়েলমি বুক স্লিম' বলেই ট্যুইট করেছেন মাধব। ট্যুইটে তিনি লিখেছেন, ''এই ডিভাইস ল্যাপটপ সম্পর্কে সবার চিন্তাধারা বদলে দেবে। সস্তায় উন্নত প্রযুক্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে এই ল্যাপটপে। অ্যাপলের ম্যাকবুক এয়ারের মতো হলেও অনেক সস্তা রিয়েলমি ল্যাপটপ। বর্তমানে বাজারে ১৫ হাজার টাকাতেও উইন্ডোজ ল্যাপটপ দেখা যায়। যার বিল্ড কোয়ালিটি ও ভিতরের হার্ডওয়্যার বেশ ভালো থাকে। রিয়েলমি এবার সেরকমই কিছু আনতে চলেছে।'' 

Realme Book Slim-এর স্পেসিফিকেশন
সিলভার কালারের এই নতুন ল্যাপটপে খুবই কম বেজেল রয়েছে। লিড আর চিনে লোগো দিয়েছে কোম্পানি। ডানদিকে ইউএসবি টাইপ এ পোর্ট   অডিও জ্যাকের জায়গা দেওয়া হয়েছে। অন্য দিকে রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট।নতুন ল্যাপটপে মেটাল বডি দিচ্ছে না কোম্পানি। পরিবর্তে হাল্কা পলিকার্বোনেট ব্যবহার করা হয়েছে রিয়েলমি বুকে। ফলে অন্য ল্যাপটপের থেকে অনেক হাল্কা হবে এই ল্যাপটপগুলি। টেক সাইটগুলোর মতে, ডিভাইসে দুই ধরনের হার্ডওয়্যার ভ্যারিয়েন্ট দেবে কোম্পানি। ইন্টেল আই-৩ প্রসেসর ছাড়াও রিয়েলমির নতুন ল্যাপটপে থাকছে আই-৫ এর সুবিধা। 

ম্যাকবুক এয়ারের সব স্পেসিফিকেশন না থাকলেও রিয়েলমি বুক নিয়ে এখনই কৌতূহল শুরু হয়েছে ক্রেতাদের মনে। ১৪ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে থাকতে পারে এই ল্যাপটপে।শীঘ্রই বাজারে লঞ্চ হলেও উইন্ডোজ ১১ আপডেটের বিষয়ে আশ্বস্ত করবে কোম্পানি। মনে করা হচ্ছে, ৪০,০০০ টাকা দাম হতে পারে ল্যাপটপের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget