এক্সপ্লোর

Realme C35: নতুন র‍্যাম ও স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হল রিয়েলমি সি৩৫, বিক্রি শুরুতেই ২০০০ টাকা ছাড়

Realme Smartphone: এর আগেও দুটো র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছিল রিয়েলমি সি৩৫ ফোন। একটি মডেলে ছিল ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। অন্য মডেলে ছিল ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।

কলকাতা: রিয়েলমি ‘সি’ সিরিজের (Realme C Series) পুরনো ফোন নতুন র‍্যাম ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে ভারতে। জানা গিয়েছে, সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৩৫ (Realme C35) ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। এই মডেলের দাম ১৫,৯৯৯ টাকা। ৮ জুলাই দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হয়ে গিয়েছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) এবং রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। আপাতত ২০০০ টাকা ছাড়ে অর্থাৎ ১৩,৯৯৯ টাকায় এই ফোন কিনতে পারবেন আগ্রহীরা। গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং গ্রিন- এই দুই রঙে রিয়েলমি সি৩৫ ফোনের নতুন র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে পারবেন আগ্রহীরা।

রিয়েলমি সি৩৫ ফোনের নতুন ভ্যারিয়েন্টে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একঝলকে

ডিসপ্লে ও প্রসেসর- এই ফোনে একটি ৬.৬ ইঞ্চির ফুল রিচডি প্লাস ডিসপ্লে রয়েছে। অ্যান্ড্রয়েড ১১ এবং Realme UI R Edition সাপোর্ট রয়েছে এই ফোনে। এর পাশাপাশি রিয়েলমি সি৩৫ ফোনে একটি অক্টা-কোর Unisoc T616 SoC রয়েছে।

ক্যামেরা স্পেসিফিকেশন- ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এর পাশাপাশি ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের Sony IMX355 সেলফি ক্যামেরা সেনসর।

স্টোরেজ, ব্যাটারি ও ফোনের ওজন- রিয়েলমি সি৩৫ ফোনের নতুন ভ্যারিয়েন্টে রয়েছে ১২৮ জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। জানা গিয়েছে এই ফোনের ওজন ১৮৯ গ্রাম।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও দুটো র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছিল রিয়েলমি সি৩৫ ফোন। সেক্ষেত্রে একটি মডেলে ছিল ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। আর অন্য মডেলে ছিল ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এবার ওই দুই মডেলের থেকে আর একটু উন্নত ফোন লঞ্চ করেছে রিয়েলমি সংস্থা।  

আরও পড়ুন- ভারতে ওয়ানপ্লাস ১০টি ফোন দ্রুত লঞ্চের সম্ভাবনা, কী কী ফিচার থাকতে পারে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget