এক্সপ্লোর

Realme Phones: রিয়েলমি নারজো সিরিজের ফোন এবার ভারতে এল নতুন রঙে, দামে রয়েছে ছাড়ও, কত টাকায় কেনা যাবে কোন মডেল?

Realme Narzo Phones: রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ফোন ভারতে এবার লঞ্চ হয়েছে নিট্রো অরেঞ্জ ভ্যারিয়েন্টে।

Realme Phones: রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে একটি নতুন রঙে। এপ্রিল মাসে এই ফোন লঞ্চ হয়েছিল ভারতে। এর সঙ্গেই দেশে লঞ্চ হয়েছিল রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি ফোন। সেই সময় রেসিং গ্রিন এবং স্পিড সিলভার- এই দুই রঙে লঞ্চ হয়েছিল ফোনগুলি। এবার রিয়েলমি সংস্থার সাত বছরের উদযাপনে নতুন একটি রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ফোন। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ চিপসেট, ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। 

রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি নিট্রো অরেঞ্জ ভ্যারিয়েন্টের দাম ভারতে কত 

রিয়েলমি নারজো সিরিজের এই ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২০,৪৯৯ টাকা। এছাড়াও রয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশন, যার দাম ২২,৪৯৯ টাকা। 

রিয়েলমি সংস্থা দিচ্ছে ১০০০ টাকার কুপন ডিসকাউন্ট। তার ফলে উল্লিখিত দুই ভ্যারিয়েন্টের দাম কমে হচ্ছে যথাক্রমে ১৯,৪৯৯ টাকা এবং ২১,৪৯৯ টাকা। নতুন রঙের রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ফোন কেনা যাভে রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। 

রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন 

  • এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৫ বেসড Realme UI 6.0- এর সাহায্যে। এই ফোনে রয়েছে ৬.৭৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত একটি AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। একটি ৪ এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ প্রসেসর রয়েছে এই ফোনের। তার সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। 
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটিংসে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন) সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 
  • রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে যার মাধ্যমে বায়োমেট্রিক অথেনটিফিকেশন সম্ভব। এই ফোন খুবই শক্তপোক্ত, পড়ে গেলে সহজে ভাঙবে না, কারণ এই ফোনে রয়েছে মিলিটারি গ্রেড MIL-STD-810H ডিউরেবেলিটি। এছাড়াও রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৮০ ওয়াটের ওয়্যারড এবং ৬৫ ওয়াটের রিভার্স চার্জিং ফিচারের সাপোর্ট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget