এক্সপ্লোর

Realme Phones: ভারতে কবে আসছে রিয়েলমির নয়া 'গেমিং' ফোন, গেম খেলার জন্য বিশেষ কী কী সুবিধা থাকছে?

Realme P3 Pro: গেমিংয়ের জন্য রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনে যে GT Boost technology থাকতে চলেছে যা তৈরি করেছে KRAFTON সংস্থা। দাবি করা হচ্ছে, রিয়েলমি পি৩ প্রো ফোন BGMI খেলার অন্যতম সেরা ফোন হতে চলেছে।

Realme Phones: রিয়েলমি সংস্থা তাদের নতুন ৫জি ফোন ভারতে কবে লঞ্চ হতে চলেছে তার নির্দিষ্ট দিনক্ষণ অবশেষে ঘোষণা করেছে। রিয়েলমি পি২ প্রো ফোনের সাকসেসর মডেল রিয়েলমি পি৩ প্রো লঞ্চ হতে চলেছে ভারতে। এই ফোনে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর। এছাড়াও থাকবে ফাস্ট চার্জিং সাপোর্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত GT Boost গেমিং টেকনোলজি সাপোর্টও পাওয়া যাবে রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনে। তার ফলে এই ফোনে গেম খেলার সময় ইউজারদের অভিজ্ঞতা দুর্দান্ত হতে চলেছে। রিয়েলমি সংস্থার অনলাইন স্টোরের পাশাপাশি ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকেও অনলাইনে রিয়েলমি পি৩ প্রো ফোন কেনা যাবে। 

ভারতে রিয়েলমি পি৩ প্রো ফোন কবে লঞ্চ হবে 

রিয়েলমির এই ফোন আগামী ১৮ ফেব্রুয়ারি দুপুর ১২টার সময় লঞ্চ হবে। রিয়েলমি পি৩ সিরিজে একটি বেস মডেলও লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে রিয়েলমি পি৩ ফোনও ওই একইদিনে লঞ্চ হবে কিনা তা স্পষ্ট ভাবে জানা যায়নি এখনও। রিয়েলমির এই ফোনে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। রিয়েলমির নেক্সট এআই ফিচার থাকতে চলেছে এই ফোনে। 

গেম খেলার জন্য বিশেষ ভাবে তৈরি হয়েছে রিয়েলমির এই ফোন। এখানে থাকতে চলেছে একটি কোয়াড কার্ভড এজফ্লো ডিসপ্লে এবং Aerospace grade VC cooling system যা ফোন গরম হতে দেবে না। ৬০৫০ স্কোয়ার মিলিমিটার এলাকা জুড়ে থাকতে চলেছে এই VC cooling area, যার সাহায্যে অনেকক্ষণ ফোনে গেম খেললেও ডিভাইস গরম হবে না, কিংবা গরম হলেও অতিরিক্ত তাপ বেরিয়ে যাবে। 

গেমিংয়ের জন্য রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনে যে GT Boost technology থাকতে চলেছে যা তৈরি করেছে KRAFTON সংস্থা। দাবি করা হচ্ছে, রিয়েলমি পি৩ প্রো ফোন BGMI খেলার অন্যতম সেরা ফোন হতে চলেছে। এখানে AI Ultra-Steady Frames, Hyper Response Engine, AI Ultra Touch Control এবং আরও আধুনিক ও উন্নত এআই যুক্ত ফিচার থাকতে চলেছে। 

এখনও রিয়েলমি সংস্থা তাদের নতুন ফোনের সম্পর্কে সমস্ত স্পেসিফিকেশন, ফিচার প্রকাশ্যে আনেনি। তবে শোনা যাচ্ছে, রিয়েলমি পি৩ প্রো ফোন ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার এবং ২৪ মিলিমিটারের ফোকাল লেংথ সাপোর্ট যুক্ত থাকতে পারে। 

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget