এক্সপ্লোর

Realme Phones: ৫ মিনিট চার্জ দিলে ফোন চলবে দেড় ঘণ্টা ! ভারতে কবে আসছে রিয়েলমি সি৮৫ ৫জি ফোন?

Realme C85 5G: ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে রিয়েলমি সি৮৫ ফোনে। মাত্র ৫ মিনিট চার্জ দিলে ফোন চালু থাকবে প্রায় দেড় ঘণ্টা। এই ফোনে ৬.৫ ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্টও পাবেন ইউজাররা। 

Realme Phones: ভারতে আসছে রিয়েলমি 'সি' সিরিজের ৫জি ফোন। এবার লঞ্চ হতে চলেছে রিয়েলমি সি৮৫ ৫জি ফোন। এটি একটি বাজেট ফোন হতে চলেছে বলে শোনা গিয়েছে। দেশে লঞ্চের পর অনলাইনে রিয়েলমির এই ফোন কেনা যাবে ফ্লিপকার্ট এবং সংস্থার অনলাইন স্টোর থেকে। রিয়েলমি সি৮৫ ৫জি ফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারি, ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে ফোনটি সহজে নষ্ট হবে না। 

ভারতে কবে লঞ্চ হতে চলেছে রিয়েলমি সি৮৫ ৫জি ফোন 

ফ্লিপকার্টের মাইক্রো সাইট অনুসারে এই ফোন ভারতে আসছে আগামী ২৮ নভেম্বর। শোনা যাচ্ছে, এই ফোনের একবার পুরো অর্থাৎ ১০০ শতাংশ চার্জ দিলে ইউজার পাবেন ২২ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক, ৫০ ঘণ্টা পর্যন্ত কলিং এবং ১৪৫ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাকের সুবিধা। ফোনের ব্যাটারিতে এক শতাংশ চার্জ থাকলেও ইউজার ৯ ঘণ্টার স্ট্যান্ডবাই এবং ৪০ মিনিটের কলিং সাপোর্ট পাবেন। ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে রিয়েলমি সি৮৫ ফোনে। মাত্র ৫ মিনিট চার্জ দিলে ফোন চালু থাকবে প্রায় দেড় ঘণ্টা। এই ফোনে ৬.৫ ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্টও পাবেন ইউজাররা। 

রিয়েলমি সি৮৫ ৫জি ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলে এই ফোন সহজে নষ্ট হবে না। AI ফিচার যুক্ত ইমেজ এডিটর থাকতে চলেছে রিয়েলমি 'সি' সিরিজের এই ফোনে। রিয়েলমি সি৮৫ ৫জি ফোন লঞ্চ হবে MIL-STD 810H grade shock resistance সাপোর্ট নিয়ে। অর্থাৎ ফোন যে যথেষ্ট শক্তপোক্ত হবে তা বোঝা যাচ্ছে। ফোনের ডিসপ্লে সাইজ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। রিয়েলমির এই ফোন ভিয়েতনামে আগেই লঞ্চ হয়েছে। এবার আসছে ভারতে। শোনা যাচ্ছে, ভিয়েতনামে লঞ্চ হওয়া মডেলের মতোই ডিজাইন এবং ফিচার থাকতে চলেছে ভারতীয় ভ্যারিয়েন্টেও। 

ভারতে আসছে রিয়েলমি ১৫ লাইট ৫জি ফোন

এখনও ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়েবসাইটে এই ফোনের জন্য মাইক্রোসাইট দেখা গিয়েছে। অতএব এটা স্পষ্ট যে, রিয়েলমি ১৫ লাইট ৫জি ফোন ভারতে লঞ্চের পর অনলাইনে কেনা যাবে অ্যামাজন থেকে। অনুমান, এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকবে এবং এটি একটি OLED স্ক্রিন হতে চলেছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে এই ফোনে, যেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার কথা শোনা গিয়েছে। রিয়েলমি ১৫ লাইট ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮০০০ চিপসেটও থাকতে পারে। আর এই ফোনে পেতে পারেন ৫০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget