এক্সপ্লোর

Realme Phones: রিয়েলমি 'নারজো' সিরিজের কোন কোন ফোন আসছে ভারতের বাজারে? এখনও পর্যন্ত প্রকাশ্যে কী কী তথ্য

Realme Narzo Phones: ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে রিয়েলমি নারজো ৯০ ৫জি সিরিজের জন্য তৈরি হয়েছে মাইক্রোসাইট। অতএব লঞ্চের পর অনলাইনে নতুন ফোন যে অ্যামাজন থেকে কেনা যাবে তা স্পষ্ট।

Realme Phones: ভারতে রিয়েলমি সংস্থা নতুন একটি ফোন লঞ্চ করতে চলেছে তা আগেই শোনা গিয়েছে। এও জানা গিয়েছিল যে, রিয়েলমি তাদের 'নারজো' সিরিজের একটি ফোন লঞ্চ করবে। চলতি বছর এপ্রিল মাসে রিয়েলমি নারজো ৮০ ৫জি সিরিজ ভারতে লঞ্চ হয়েছিল। তাই অনুমান করাই হয়েছিল রিয়েলমি ৯০ সিরিজের ৫জি ফোন হয়তো লঞ্চ হতে পারে সাকসেসর হিসেবে। রিয়েলমি তাদের নারজো সিরিজের দুটো ফোন লঞ্চ করবে এই আভাসও পাওয়া গিয়েছিল আগেই। রিয়েলমি নারজো ৯০ ৫জি সিরিজেরই দুটো ফোন আসতে চলেছে ভারতে। তবে এই দুই ফোনের ডিজাইন এবং ফিচার হবে আলাদা, অন্তত টিজারে প্রকাশিত ছবিতে তেমনই আভাস পাওয়া গিয়েছে। 

ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে রিয়েলমি নারজো ৯০ ৫জি সিরিজের জন্য তৈরি হয়েছে মাইক্রোসাইট। অতএব লঞ্চের পর অনলাইনে নতুন ফোন যে অ্যামাজন থেকে কেনা যাবে তা স্পষ্ট। রিয়েলমি নারজো ৯০ প্রো ৫জি এবং রিয়েলমি নারজো ৯০এক্স ৫জি ফোন লঞ্চ হতে পারে ভারতে। তবে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। রিয়েলমি সংস্থাও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। 

রিয়েলমির আসন্ন ফোনের একটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে এক ধরনের ডিজাইনে। অন্যদিকে আরেকটি ফোনেও ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার কথা রয়েছে, কিন্তু অন্য ডিজাইনে। রিয়েলমি নারজো সিরিজের যে দুই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে, তার মধ্যে একটি মডেল, যেখানে তিনটি রেয়ার ক্যামেরা সেনসর থাকবে, সেখানে আয়তাকার ক্যামেরা মডিউল থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকবে আরও ২টো অতিরিক্ত সেনসর। আরেকটি ফোনের ব্যাক প্যানেলে চৌকো আকৃতিক রেয়ার ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। সেখানে ত্রিভুজাকারে তিনটি ক্যামেরা সেনসর সাজানো থাকবে। আর আলাদা করে থাকবে ফ্ল্যাশ ইউনিট। 

Vivo Phones: ভিভো এস৫০ সিরিজ চিনে লঞ্চ হতে চলেছে এই মাসের শেষের দিকে কিংবা পরের মাসের শুরুতে। এই স্মার্টফোন সিরিজের ফোন ভারতেও লঞ্চ হবে, তবে অন্য নামে। ভিভো 'ভি' সিরিজের ফোন হিসেবে আসবে নতুন মডেল। চিনে লঞ্চ হবে ভিভো এস৫০ এবং ভিভো এস৫০ প্রো মিনি- এই দুই ফোন। এর মধ্যে থেকে ভিভো এস৫০ লঞ্চ হবে ভারতেও, তবে অন্য নামে। ভিভো ভি৭০ নামে সম্ভবত এই ফোন ভারতে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। যদিও ভিভো সংস্থার তরফে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি এখনও। 

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের ‘নগরভাবনায় সেরা’ পুরস্কার পেল হাতিবাগান সর্বজনীন | ABP Ananda
Durga Puja 2026 | পুনর্নির্মানে সেরার শিরোপা জিতে নিল সিঁথি বন্ধুদল স্পোর্টিং ক্লাব | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget