এক্সপ্লোর

Realme TechLife Buds T100: রিয়েলমির নতুন ইয়ারবাডসে রয়েছে ২৮ ঘণ্টার প্লেব্যাক টাইম, দাম কত?

Realme Earbuds: ভারতে লঞ্চ হয়েছে Realme TechLife Buds T100 ইয়ারবাডস। এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসের দাম ও ফিচার দেখে নিন।

Realme Earbuds: ভারতে লঞ্চ হয়েছে নতুন ইয়ারবাডস Realme TechLife Buds T100। এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসে রয়েছে ডুয়াল টোন (Dual Tone)। তার সঙ্গে রয়েছে ১০ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্স। এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন বা ENC ফিচার রয়েছে Realme TechLife Buds T100 ইয়ারবাডসে। এটি একটি IPX5 রেটিং প্রাপ্ত সোয়েট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ইয়ারবাডস। অর্থাৎ ঘাম এবং জলে এই ইয়ারবাডস নষ্ট হবে না। ওয়ার্ক আউট করার সময়েও আপনি ব্যবহার করতে পারবেন Realme TechLife Buds T100। রিয়েলমি সংস্থা দাবি করেছে তাদের নতুন ইয়ারবাডসে চার্জিং কেস সমেত ২৮ ঘণ্টা প্লেব্যাক টাইম দিতে পারে।

ভারতে Realme TechLife Buds T100 ইয়ারবাডসের দাম এবং উপলব্ধতা

জানা গিয়েছে, ভারতে লঞ্চ হওয়া রিয়েলমির এই নতুন ইয়ারবাডসের দাম ১৪৯৯ টাকা। Pop White এবং Punk Black- এই দুই রঙে লঞ্চ হয়েছে Realme TechLife Buds T100 ইয়ারবাডস। আগামী ২৪ অগস্ট থেকে শুরু হবে এই ইয়ারবাডসের বিক্রি। অ্যামাজন ইন্ডিয়া, ফ্লিপকার্ট এবং রিয়েলমি রিটেল স্টোর থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। প্রথমদিকে ১২৯৯ টাকায় পাওয়া যাবে Realme TechLife Buds T100 ইয়ারবাডস। শোনা গিয়েছে, চলতি বছরের শেষের দিকে Jazz Blue এবং Rock Red- এই দুই রঙেও লঞ্চ হতে পারে Realme TechLife Buds T100 ইয়ারবাডস।

Realme TechLife Buds T100- এর বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

এয়ারপডসের মতো স্টেম ডিজাইন রয়েছে রিয়েলমির এই নতুন ইয়ারবাডসে। এছাড়াও রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার সম্পন্ন এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। ফোন করার সময় অডিও কলের গুণমান ভাল করার জন্য এই ফিচার রাখা হয়েছে। এছাড়াও এই ইয়ারবাডসে রয়েছে ব্লুটুথ ভি ৫.৩ কানেক্টিভিটি। সর্বোচ্চ ১০ মিটার পর্যন্ত এই ব্লুটুথ কানেকশন বজায় থাকবে। এই ইয়ারবাডস একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। হাল্কা ওজনের এই ইয়ারয়াবডস গেমিংয়ের ক্ষেত্রেও ইউজারদের দারুণ এক্সপিরিয়েন্স দেবে।

টাচ বাটন রয়েছে রিয়েলমির এই নতুন ইয়ারবাডসে। এর সাহায্যে ইউজার কল রিজেক্ট করা, ভলিউম কন্ট্রোল করা এবং আরও নানা ধরনের কাজ করতে পারেন। অ্যান্ড্রয়েড এবং আইওএস, দু’ধরনের ডিভাইসের সঙ্গেই যুক্ত হতে পারে রিয়েলমির এই নতুন ইয়ারবাডস। Google Fast Pair সাপোর্ট রয়েছে এই ডিভাইসে। তার ফলে সহজে যেকোনও ডিভাইসের সঙ্গে যুক্ত হতে পারে রিয়েলমির এই নতুন ইয়ারবাডস। মাত্র ১০ মিনিটের চার্জে প্রায় ২ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া সম্ভব।

আরও পড়ুন- ৫০ ঘণ্টার প্লেব্যাক টাইম নিয়ে ভারতে হাজির নতুন ইয়ারবাডস, দাম কত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget