এক্সপ্লোর

Redmi Smartphones: ভারতে রেডমি ১২ প্লাস ৫জি কবে লঞ্চ হতে চলেছে? কেমন ক্যামেরা ফিচার থাকবে এই ফোনে?

Redmi 12 Plus 5G: রেডমি ১২ প্লাস ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকতে পারে।

Redmi Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি ১২ প্লাস ৫জি (Redmi 12 Plus 5G) ফোন। আগামী ৬ মার্চ ভারতীয় সময় দুপুর ১২টায় এই ফোন লঞ্চ হবে। জানা গিয়েছে এই ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর থাকবে। এটি একটি Sony LYT-600 সেনসর হতে চলেছে। এর সঙ্গে থাকবে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন (Optical Image Stabilisation) ফিচারের সাপোর্ট। রেডমির (Redmi India) ওয়েবসাইটে দেখা গিয়েছে আসন্ন ফোন রেডমি ১২ প্লাস ৫জি ফোনের রেয়ার প্যানেলে সবুজ রঙের হবে। এবার দেখে নেওয়া যাক এই ফোনের সম্ভাব্য বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন। 

রেডমি ১২ প্লাস ৫জি ফোন

টিপস্টার ঈশান আগরওয়াল এক্স মাধ্যমে এই ফোনের একটি রিটেল বক্সের ছবি শেয়ার করেছেন। সেই রিটেল বক্স অনুসারে রেডমি ১২ প্লাস ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে একটি AMOLED স্ক্রিন থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এছাড়াও এই ফোনের রিটেল বক্স থেকে জানা গিয়েছে রেডমি ১২ প্লাস ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ৬৭ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে। 

ক্যামেরা ফিচার এবং স্পেসিফিকেশন (সম্ভাব্য) 

রেডমি ১২ প্লাস ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন থাকার কথা রয়েছে। এই ফোনে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। 

অন্যদিকে ভারতে আসছে শাওমি ১৪

অবশেষে প্রকাশ্যে এল ভারতে শাওমি ১৪ লঞ্চের দিন। শাওমি সংস্থা এক্স মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে ভারতে শাওমি ১৪ লঞ্চ হতে চলেছে আগামী ৭ মার্চ। চিনে আগেই (গতবছর অর্থাৎ ২০২৩ সালের অক্টোবর মাসে) লঞ্চ হয়েছে এই ফোন। শাওমি ১৪ সিরিজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে ২৫ ফেব্রুয়ারি। সেই সময় চলবে মোবাইল ওয়াল্ড কংগ্রেস। শাওমি কর্তৃপক্ষের ঘোষণায় বোঝা গিয়েছে ভারতে শাওমি ১৪ সিরিজের ভ্যানিলা মডেল লঞ্চ হবে, এটা নিশ্চিত। তবে শাওমি ১৪ প্রো অথবা শাওমি ১৪ আলট্রা ভারতে হয়তো লঞ্চ হবে না। 

আরও পড়ুন- কেমন দেখতে হবে ভারতে লঞ্চ হতে চলা আইকিউওও জেড৯ ৫জি ফোন, কী কী ফিচার থাকতে পারে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget