এক্সপ্লোর

Redmi K50 Extreme Edition: রেডমি 'কে৫০' সিরিজের নতুন ফোন লঞ্চ হতে চলেছে, থাকবে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর

Redmi K50 Series: রেডমি কে৫০ এক্সট্রিম এডিশন চলতি মাসেই লঞ্চ হতে চলেছে চিনে। জেনে নিন অন্যান্য খুঁটিনাটি তথ্য।

Redmi K50 Extreme Edition: রেডমি কে৫০ সিরিজের (Redmi K50 Series) নতুন ফোন লঞ্চ হতে চলেছে চিনে। শোনা গিয়েছে রেডমি কে৫০ এক্সট্রিম এডিশন (Redmi K50 Extreme Edition) এই মাসেই চিনে লঞ্চ হবে। কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ থাকতে পারে এই ফোনে। রেডমি (Redmi) সংস্থা জানিয়েছে, এই স্মার্টফোন কে৫০ সিরিজের রিডিজাইন করা এবং আপগ্রেডেড মডেল হতে চলেছে। এখনও অবশ্য এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে রেডমির এই গেমিং ফোনে যে বেশ কিছু চমক থাকতে চলেছে তা অনুমান করাই যায়। এর আগেও রেডমি সংস্থা তাদের কে৫০ সিরিজের গেমিং ফোনগুলিতে দুর্দান্ত সব ফিচার রেখেছে। তার মধ্যে বেশ কিছু ফোন ভারতের বাজারেও লঞ্চ হয়েছে। যদিও রেডমি কে৫০ এক্সট্রিম এডিশন গ্লোবাল মার্কেট বা ভারতে কবে লঞ্চ হবে বা আদৌ হবে কিনা তা জানা যায়নি।

এর পাশাপাশি আবার শোনা গিয়েছে রেডমি কে৫০এস প্রো ফোনও লঞ্চ হতে পারে। এই ফোনেও থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর। প্রসঙ্গত উল্লেখ্য, রেডমি কে৫০ এক্সট্রিম এডিশন ফোনের প্রসেসর ছাড়া আর কোনও তথ্য সেভাবে জানা না গেলেও রেডমি কে৫০এস প্রো ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। একনজরে সেইসব ফিচার দেখে নেওয়া যাক।

রেডমি কে৫০এস প্রো ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার

  • এই ফোনে থাকতে পারে একটি ৬.৬৭ ইঞ্চির OLED ডিসপ্লে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এছাড়াও HDR10+ সাপোর্ট থাকতে পারে রেডমি কে৫০এস প্রো ফোনের ডিসপ্লেতে।
  • ক্যামেরা ফিচার- রেডমির এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস থাকতে পারে। সেখানে ২০০ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেনসরের সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর থাকতে পারে।
  • ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
  • শোনা যাচ্ছে, রেডমি কে৫০এস প্রো ফোন ৮ জিবি র‍্যাম এবং ১২ জিবি র‍্যাম নিয়ে লঞ্চ হতে পারে। এছাড়াও এই ফোনে ১২৮ জিবি এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে।
  • অ্যান্ড্রয়েড ১২ এবং MIUI 13- র সাপোর্ট থাকতে পারে এই ফোনে। এছাড়াও রেডমি কে৫০এস প্রো ফোনে একটি ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে থাকতে পারে ফাস্ট চার্জিং সাপোর্ট।

আরও পড়ুন- আপনার অ্যাকাউন্ট আরও সুরক্ষিত করতে হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget