এক্সপ্লোর

Redmi Note 13 5G Series: আগামীকালই ভারতে লঞ্চ রেডমি নোট ১৩ ৫জি সিরিজের, এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে জানা গিয়েছে কোন কোন ফিচার?

Redmi Smartphones: শাওমি সংস্থা জানিয়েছে, রেডমি নোট ১৩ ৫জি সিরিজে থাকবে AMOLED ডিসপ্লে। তার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ পর্যন্ত। ডিসপ্লের উপরে থাকবে Corning Gorilla Glass 5 প্রোটেকশন।

Redmi Note 13 5G Series: রেডমি নোট ১৩ ৫জি সিরিজ (Redmi Smartphones) ভারতে লঞ্চ হতে চলেছে আগামীকাল অর্থাৎ ৪ জানুয়ারি। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে এই ফোনের একাধিক স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এর মধ্যে বেশ কয়েকটি ফিচার নিশ্চিত করেছে রেডমি (Redmi) সংস্থা। সেগুলো কী কী, দেখে নেওয়া যাক একনজরে। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে রেডমি নোট ১৩ ৫জি সিরিজে লঞ্চ হতে চলেছে বেস মডেল রেডমি নোট ১৩, রেডমি নোট ১৩ প্রো এবং রেডমি নোট ১৩ প্রো প্লাস- এই তিনটি ফোন। 

ডিসপ্লে এবং ক্যামেরা স্পেসিফিকেশন 

শাওমি সংস্থা জানিয়েছে, রেডমি নোট ১৩ ৫জি সিরিজে থাকবে AMOLED ডিসপ্লে। তার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ পর্যন্ত। ডিসপ্লে যাতে সুরক্ষিত থাকে তাই জন্য এর উপরে থাকবে Corning Gorilla Glass 5 প্রোটেকশন। এই স্মার্টফোন সিরিজের ফোনগুলির ক্ষেত্রে ডিসপ্লের মধ্যে দেখা যাবে super thin bezels ফিচার। রেডমি নোট ১৩ ৫জি সিরিজের ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর এবং ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে বলে জানা গিয়েছে। 

রঙ এবং ডিজাইন কেমন হবে 

রেডমি নোট ১৩ ৫জি সিরিজের ফোন নোট ১৩ প্রো এবং নোট ১৩ প্রো প্লাস- এই দুই মডেল লঞ্চ হবে প্যাস্টেল শেডে। টিজারে তেমনই বলা হয়েছে। পার্পল শেডে এই সিরিজের দুটো মডেল লঞ্চ হবে বলে জানা গিয়েছে টিজার থেকে। রেডমি নোট ১৩ ৫জি সিরিজের ফোনগুলি খুবই পাতলা এবং হাল্কা হবে বলে জানা গিয়েছে। থিকনেস হতে পারে ৭.৬ মিলিমিটার। আর ওজন ১৭৩.৫ গ্রাম। রেডমি নোট ১৩ ৫জি মডেল অর্থাৎ বেস মডেল লঞ্চ হবে আর্কটিক হোয়াইট- এই রঙে। 

প্রসেসর, র‍্যাম-স্টোরেজ এবং ব্যাটারি ও চার্জিং ফিচারের সাপোর্ট 

রেডমি নোট ১৩ ৫জি ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর থাকবে। তার সঙ্গে ২০ জিবি র‍্যাম পর্যন্ত র‍্যাম সাপোর্ট পাওয়া যাবে। কোম্পানির এক্সটেনডেড র‍্যাম ফিচারের সাহায্যে এতটা পরিমাণ র‍্যাম সাপোর্ট পাওয়া সম্ভব। অনবোর্ড র‍্যাম থাকতে পারে সর্বোচ্চ ১২ জিবি। বাকি ৮ জিবি র‍্যাম বৃদ্ধি করা সম্ভব হবে ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের মাধ্যমে। অন্যদিকে রেডমি নোট ১৩ প্রো এবং রেডমি নোট ১৩ প্রো প্লাস- এই দুই ফোনে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট। 

শাওমি কর্তৃপক্ষ জানিয়েছে, রেডমি নোট ১৩ ৫জি সিরিজে ৩৩ ওয়াটের টার্বো চার্জিং সাপোর্ট রয়েছে। তবে কোন মডেলে কেমন ব্যাটারি থাকবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। চার্জিং স্পিড কেমন হবে সেই প্রসঙ্গেও নিশ্চিত ভাবে কোও তথ্য প্রকাশ্যে আসেনি। তবে বিভিন্ন টিজার থেকে অনুমান করা হচ্ছে Mi Turbo চার্জিং সাপোর্ট ব্যাটারিতে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৩৩ মিনিট।

আরও পড়ুন- নতুন বছরের শুরুতে ভারতে হাজির নয়া বাজেট ফোন, দাম ৬৫০০ টাকারও কম !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget