এক্সপ্লোর

Redmi Smartwatch: রেডমির নতুন স্মার্টওয়াচ নষ্ট হবে না জলে, একবার চার্জে চলবে ১৮ দিন

Redmi Watch 5 Lite Smartwatch: এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচার যুক্ত মাইক্রোফোন এবং স্পিকার রয়েছে রেডমির নতুন স্মার্টওয়াচে। এটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জলে সহজে নষ্ট হবে না।

Redmi Smartwatch: ভারতে লঞ্চ হয়েছে রেডমির নতুন স্মার্টওয়াচ (Redmi Smartwatch)। এবার লঞ্চ হয়েছে রেডমি ওয়াচ ৫ লাইট (Redmi Watch 5 Lite)। এই স্মার্টওয়াচে রয়েছে ১.৯৬ ইঞ্চির একটি AMOLED স্ক্রিন। একাধিক হেলথ ট্র্যাকার (Health Tracker) রয়েছে এই স্মার্টওয়াচে (Smartwatch)। একবার পুরো চার্জ দিলে ১৮ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে এই স্মার্টওয়াচে। খুব বেশি ব্যবহার করলেও ১২ দিন পর্যন্ত চালু থাকবে রেডমির এই স্মার্টওয়াচ। শাওমির HyperOS- এর সাহায্যে পরিচালিত হবে এই স্মার্টওয়াচ। এখানে রয়েছে ইনবিল্ট অ্যামাজন অ্যালেক্সা কন্ট্রোল। রেডমির নতুন স্মার্টওয়াচে ইউজাররা পাবেন ব্লুটুথ কলিং সাপোর্ট এবং জিপিএস কানেক্টিভিটি। ১৫০-র বেশি স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও জানা গিয়েছে, এটি একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জলে নষ্ট হবে না রেডমি ওয়াচ ৫ লাইট স্মার্টওয়াচ। দুটো রঙে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে ভারতে। বিক্রি শুরু হবে খুব তাড়াতাড়ি। 

ভারতে রেডমি ওয়াচ ৫ লাইট স্মার্টওয়াচের দাম কত 

এই স্মার্টওয়াচের দাম ৩৯৯৯ টাকা। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। আগামী ২৬ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হবে। কালো এবং হাল্কা সোনালি রঙে ভারতে লঞ্চ হয়েছে রেডমির নতুন স্মার্টওয়াচ। তিনটি অতিরিক্ত স্ট্র্যাপ পাওয়া যাবে এই স্মার্টওয়াচের জন্য যাদের রং যথাক্রমে ক্যান্ডি পিঙ্ক, লেমন ইয়েলো এবং মিন্ট গ্রিন। 

রেডমি ওয়াচ ৫ লাইট স্মার্টওয়াচে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে 

  • এই স্মার্টওয়াচে ১.৯৬ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। এটি একটি চৌকো আকৃতির স্ক্রিন। হার্ট রেট সেনসর এবং ব্লাড অক্সিজেন লেভেল ট্র্যাকার রয়েছে এই স্মার্টওয়াচে। 
  • অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচের স্ক্রিনে। এছাড়াও ইউজাররা পাবেন পাম টাচ সাপোর্ট যার সাহায্যে স্লিপ ফিচার অ্যাকসেস করা যাবে। 
  • রেডমির এই স্মার্টওয়াচের ডানদিকের সাইডের অংশে একটি ফাংশনাল বাটন রয়েছে। ইনবিল্ট জিপিএস কানেক্টিভিটি রয়েছে এই স্মার্টওয়াচে। 
  • রেডমির এই স্মার্টওয়াচ অ্যান্ড্রয়েড এবং আইওএস, দু'ধরনের ডিভাইসের সঙ্গেই সংযুক্ত করা যাবে। শাওমির HyperOS out-of-the-box - এর সাহায্যে পরিচালিত হবে রেডমি ওয়াচ ৫ লাইট স্মার্টওয়াচ। 
  • হিন্দি ভাষার সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও ২০০-র বেশি ক্লাউড বেসড ওয়াচ ফেস সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। এর পাশাপাশি ১৫০-র বেশি স্পোর্টস মোড আগে থেকেই সেট করা রয়েছে এই স্মার্টওয়াচে। 
  • অ্যামাজন অ্যালেক্সা কন্ট্রোল এবং ব্লুটুথ কলিং সাপোর্ট রয়েছে রেডমির এই স্মার্টওয়াচে। ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি এবং এমার্জেন্সি এসওএস কল সাপোর্ট রয়েছে রেডমি ওয়াচ ৫ লাইট স্মার্টওয়াচে। 
  • এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচার যুক্ত মাইক্রোফোন এবং স্পিকার রয়েছে রেডমির নতুন স্মার্টওয়াচে। এটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জলে সহজে নষ্ট হবে না। শাওমি ওয়্যার অ্যাপের সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। 

আরও পড়ুন- ১০ হাজার টাকার কমে নতুন ৫জি ফোন হাজির ভারতে, কী কী ফিচার রয়েছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Titan by Tata: বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget