এক্সপ্লোর

Samsung Smartphone: স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি ফোন ভারতে কবে লঞ্চ হতে চলেছে? দাম কত হতে পারে?

Samsung Galaxy F34 5G: স্যামসাংয়ের আসন্ন ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে বলে জানিয়েছে সংস্থা। চার্জিং সাপোর্ট প্রসঙ্গে কিছু জানা যায়নি এখনও। 

Samsung Smartphone: অগস্ট মাসে একগুচ্ছ স্মার্টফোন লঞ্চ হতে চলেছে ভারতে। ইতিমধ্যেই মাসের প্রথম দিনে চারটি ফোন লঞ্চ হয়ে গিয়েছে। এবার জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতু গ্যালাক্সি ফোন। স্যামসাং গ্যালাক্সি 'এফ' সিরিজের ফোন লঞ্চ হতে চলেছে আগামী ৭ অগস্ট। এবার লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি (Samsung Galaxy F34 5G) ফোন। শোনা যাচ্ছে, এই ৫জি ফোনের দাম ১৬ হাজার টাকার আশপাশে হতে পারে। Electric Black এবং Mystic Green- এই দুই রঙে ভারতে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সির নতুন ৫জি মডেল। 

স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি ফোনে কী কী ফিচার থাকতে চলেছে

  • এই ফোনে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত একটি Super AMOLED ডিসপ্লে থাকতে চলেছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে বলে জানা গিয়েছে। এর উপরে থাকবে Corning Gorilla Glass 5 প্রোটেকশন যাতে ফোন হাত থেকে পরে গেলেও সহজে না ভেঙে যায়।
  • অ্যান্ড্রয়েড ১৩ বেসড One UI 5.1.1 out-of-the-box এর সাহায্যে স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি ফোন পরিচালিত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। 
  • এই ফোনে থাকতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার সমেত) থাকার সম্ভাবনা রয়েছে। 
  • স্যামসাংয়ের আসন্ন ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে বলে জানিয়েছে সংস্থা। চার্জিং সাপোর্ট প্রসঙ্গে কিছু জানা যায়নি এখনও। 

ভারতে পোকো কোম্পানির একটি নতুন ফোন লঞ্চের কথা শোনা গিয়েছে

পোকো এম৬ প্রো ৫জি- পোকো সংস্থার ফোন ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে। সম্প্রতি ভারতে প্রথম ইয়ারবাডসও লঞ্চ করেছে এই কোম্পানি। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি আর একটি ৫জি ফোনও এ দেশে লঞ্চের পরিকল্পনা রয়েছে পোকো সংস্থার। এবার লঞ্চ হতে চলেছে পোকো এম৬ প্রো ৫জি মডেল। শোনা যাচ্ছে, পোকো এম৪ প্রো ৫জি মডেলের সাকসেসর হিসেবে এই নতুন ফোন ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। এই ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ। পোকো ইন্ডিয়ার প্রধান হিমাংশু প্রধান সম্প্রতি ট্যুইট করে এই ফোনের ভারতে আগমন সম্পর্কে ঘোষণা করেছেন। যদিও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। কার্ভড প্যানেল, আয়তাকার রেয়ার ক্যামেরা মডিউল, ডুয়াল টোন- এইসব ফিচার থাকতে পারে পোকো এম৬ প্রো ৫জি ফোনে। 

আরও পড়ুন- ভারতে ব্যবসা বাড়াচ্ছে ওপ্পো, আবার লঞ্চ হল 'এ' সিরিজের ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে?

সেরা শিরোনাম

Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?

ভিডিও

Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের
Adhir Ranjan Chowdhury :
Haroa News : হাড়োয়ায় পাচারের মুখে ৬০০ বস্তা সরকারি চাল উদ্ধার, ট্রাকসহ গ্রেফতার ২ | ABP Ananda
Jadavpur University : যাদবপুরকাণ্ডের তদন্ত কমিটির চেয়ারম্যানের প্রস্তাব প্রত্যাখান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget