এক্সপ্লোর

Samsung Galaxy Phones: ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোন, কবে লঞ্চ? ডিজাইন কেমন হবে?

Samsung Galaxy F36 5G: আগামী ১৯ জুলাই দুপুর ১২টায় এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। লাল এবং বেগুনি রঙে এই ফোন লঞ্চ হতে চলেছে। রেয়ার প্যানেলে থাকবে লেদার ফিনিশ।

Samsung Galaxy Phones: ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোন। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় টেক সংস্থা স্যামসাংয়ের এই ফোন দেশে লঞ্চের পর কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। একাধিক AI ফিচার থাকতে চলেছে এই ফোনে। স্যামসাংয়ের নিজস্ব Exynos 1380 চিপসেট থাকতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনে। জানা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি ফোনের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোন। 

আগামী ১৯ জুলাই দুপুর ১২টায় এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। লাল এবং বেগুনি রঙে এই ফোন লঞ্চ হতে চলেছে। রেয়ার প্যানেলে থাকবে লেদার ফিনিশ। ফোনের ব্যাক প্যানেলে লম্বালম্বি ভাবে সাজানো থাকবে রেয়ার ক্যামেরা মডিউল। ডিজাইন অনেকটাই স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনের মতো। স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনে এডিট সাজেশন, ইমেজ ক্লিপার এবং অবজেক্ট ইরেজার - এইসব ফিচার থাকতে চলেছে বলে জানা গিয়েছে। এই ফোনের প্রসেসরের সঙ্গে ৬ জিবি র‍্যাম যুক্ত থাকবে। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাবেন ইউজাররা। ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনে। 

২০২৩ সালের অগস্ট মাসে স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি ফোন লঞ্চ হয়েছিল ভারতে। প্রায় ২ বছরের মাথায় এর সাকসেসর মডেল স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোন আসতে চলেছে দেশের বাজারে। স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি ফোনের দাম শুরু হয়েছিল ১৮,৯৯৯ টাকা। এর সাকসেসর মডেলের দাম, আগের ফোনের তুলনায় বেশি হবে বলেই অনুমান। তবে স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনের দাম সম্পর্কে কিছু জানা যায়নি এখনও। এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কেও বিশেষ আভাস পাওয়া যায়নি। 

জুন মাসের শেষেই স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে 

স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের এই ফোন ৭.৭ মিলিমিটার পুরু। স্যামসাং সংস্থার নিজস্ব Exynos 1380 চিপসেট রয়েছে এই ফোনে। স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনে ৬.৭ ইঞ্চির AMOLED স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। 

এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। ব্যাঙ্ক অফার যুক্ত হলে এই ফোনের দাম কমে হবে ১৬,৪৯৯ টাকা। স্যামসাং গ্যালাক্সি এম২৬ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৭,৯৯৯ টাকা। আর এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট
Congress Protest: এই অনন্তকে গ্রেফতার করতে হবে। তাঁর সাংসদ পদ বাতিল করতে হবে: শুভঙ্কর
Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget