এক্সপ্লোর

Samsung Galaxy M35 5G: ভারতে দ্রুত লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোন, কী কী ফিচার থাকতে পারে?

Samsung Galaxy Smartphones: বলা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনের rebadged version হতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি। সেক্ষেত্রে এই দুই ফোনের মিল থাকার সম্ভাবনা রয়েছে।

Samsung Galaxy M35 5G: স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি (Samsung Galaxy M35 5G) ফোন ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে। এই ফোনের জন্য একটি সাপোর্ট পেজ ইতিমধ্যেই স্যামসাং ইন্ডিয়ার (Samsung India) ওয়েবসাইটে দেখা গিয়েছে। আর তার থেকেই অনুমান করা হচ্ছে যে ভারতে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি লঞ্চ হতে আর বেশি দেরি নেই। গতবছর অর্থাৎ ২০২৩ সালের জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি (Samsung Galaxy M34 5G) ফোন। তারই সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোন। 

এবার দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোন সম্পর্কে ইতিমধ্যেই কী কী তথ্য ফাঁস হয়েছে 

  • এই ফোনে এনএফসি, এলটিই এবং ৫জি কানেক্টিভিটি সাপোর্ট থাকতে পারে।
  • এছাড়াও এই ফোনে একটি ২৫ ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার থাকার সম্ভাবনা রয়েছে।
  • ফাস্ট চার্জিং টেকনোলজির সাপোর্ট থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনে।
  • ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকারও সম্ভাবনা রয়েছে স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের এই ৫জি ফোনে।
  • এছাড়াও এই ফোনে স্যামসাংয়ের নিজস্ব Exynos 1380 প্রসেসর থাকতে পারে। 
  • তার পাশাপাশি প্রসেসরের সঙ্গে ৬ জিবি র‍্যাম যুক্ত থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনে।
  • Android 14 based One UI 6 - এর সাহায্যে পরিচালিত হবে স্যামসাংয়ের আসন্ন স্মার্টফোন। 

বলা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনের rebadged version হতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি। সেক্ষেত্রে এই দুই ফোনের ফিচার, স্পেসিফিকেশন, ডিজাইনে মিল থাকার সম্ভাবনা রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি, সংস্থার নিজস্ব Exynos 1380 প্রসেসর, ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর, ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত সুপার AMOLED ডিসপ্লে। 

ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনের নতুন ভ্যারিয়েন্ট 

স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনের নতুন একটি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে ভারতে। এবার ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে নতুন মডেল লঞ্চ হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কফিগারেশনের দাম ১৫,৯৯৯ টাকা।

আরও পড়ুন- ভারতে ফিচার ফোন লঞ্চ করেছে আইটেল, 'সুপার গুরু ৪জি' মডেলের দাম কত? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget