এক্সপ্লোর

Samsung Galaxy S24 Series: স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজে থাকতে পারে এআই যুক্ত ভয়েস রেকর্ডার, ইউজাররা কী কী সুবিধা পাবেন?

AI Features: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই যুক্ত একাধিক ফিচার থাকতে চলেছে স্যামসাং গ্যলাক্সি এস২৪ সিরিজের ফোনগুলিতে। কোন ফোনে কোন ফিচার থাকতে পারে, ইউজাররা কী কী সুবিধা পাবেন, দেখে নেওয়া যাক।

Samsung Galaxy S24 Series: স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজ (Samsung Galaxy S24 Series) - আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের শুরুর দিকের সবচেয়ে নজরকাড়া ফ্ল্যাগশিপ ফোনের সিরিজ হতে চলেছে। স্যামসাং গ্যালাক্সি এস২৪ (Samsung Galaxy S24), স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস (Samsung Galaxy S24 Plus) এবং স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ((Samsung Galaxy S24 Ultra) - এই তিনটি ফোন থাকতে চলেছে। জানা গিয়েছে ১৭ জানুয়ারি এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ (Flagship Smartphone Series) লঞ্চ হতে পারে। ইতিমধ্যেই এই স্মার্টফোন সিরিজ সম্পর্কে বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। 

স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজে থাকতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ফিচার

গুগল পিক্সেল ৮ সিরিজের ফোনের সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দেওয়ার জন্য স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজে একাধিক এআই ফিচার থাকতে পারে। স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনে অন ডিভাইস এআই প্রযুক্তি থাকতে পারে যার সাহায্যে ফোনকল চলাকালীন রিয়েল টাইম ট্রান্সলেশন করা সম্ভব হবে। এছাড়াও এই ফোনে এআই যুক্ত সার্কেল সার্চ ফিচার থাকার কথা জানিয়েছেন এক টিপস্টার। এর মাধ্যমে সার্কেল ওয়ার্ডের সার্চ করা সম্ভব হবে, সেটাও অটোমেটিকালি। এছাড়াও এই ফোনে থাকতে চলেছে একটি নতুন ভয়েস রেকর্ডার। দশটি ভিন্ন কণ্ঠস্বর বুঝতে পারবে এই ভয়েস রেকর্ডার। এর পাশাপাশি কথোপকথন অনুবাদ করতে এবং মিটিংয়ের সামারি তৈরি করতে কাজে লাগবে এই ভয়েস রেকর্ডার। 

স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের ফোনে যে অন ডিভাইস এআই টেকনোলজি থাকতে চলেছে সেটি রিয়েল টাইমে ১৪টি ভাষার অনুবাদ করতে পারবে অডিও কল চলাকালীন। আর সব মিলিয়ে ২৫টি ভাষা অনুবাদের ক্ষমতা থাকবে এই এআই প্রযুক্তির। কোনও থার্ড পার্টি অ্যাপের সাহায্য নেওয়া হবে না। এমনটাই শোনা গিয়েছে, তবে স্যামসাং সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। এর পাশাপাশি বলা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা সংস্থার প্রথম Generative AI ফোন হতে চলেছে। দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং যে এআই স্মার্টফোনের দুনিয়ায় পা রাখতে চলেছে সেকথা আগেই শোনা গিয়েছিল। ফোনে ভাল ব্যাটারি লাইফ দেওয়ার জন্য নতুন EV battery technology ব্যবহারেরও পরিকল্পনা রয়েছে স্যামসাং সংস্থার। 

কোন ফোনে কোন প্রসেসর থাকতে পারে

স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস এবং স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা- এই দুই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকতে চলেছে। তার সঙ্গে যুক্ত থাকতে পারে ১২ জিবি র‍্যাম। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি ২৪ ফোনে সংস্থার নিজস্ব Exynos 2400 চিপসেট থাকার কথা শোনা গিয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনে একটি টাইটেনিয়াম ফ্রেম থাকতে পারে। অন্যদিকে রেগুলার ও প্লাস মডেলে aluminium armour ফ্রেম থাকার কথা শোনা গিয়েছে।

আরও পড়ুন- কারও হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখে ভাল লেগেছে? রিপ্লাই দেওয়ার জন্য আসছে নতুন সুবিধা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget